
গাড়ি বাড়ি থেকেও যারা রত্রি ভর নিদ্রাহীন
অর্বাচিন
কিসের এতো হিসেব নিকেষ পাওয়া না পাওয়ার হাপিত্তেস
অন্তহীন।
আমরা যারা থাকি পথে দেখ কত আছি সুখে
ভাবনাহীন
ইটের পরে মাথা দিয়ে দিচ্ছি কত রাত কাটিয়ে
স্বপ্নহীন।
বাড়ছে তোমাদের টাকার পাহাড় ন্যায় নীতির করছনা ধার
বোধহীন
করছ কেবল আহজারী দূর্নীতি আর ছলছাতুরী
রাত্রিদিন।
কি আর হবে এসব করে মিশবে ধুলায় দুদিন পরে
আসছে দিন
ঘুম সেদিন আসবে হেসে থাকবেনা কেউ তোমার পাশে
সংগীহীন।
বলছি কি তাই একটু ভাবো তুমি আমি কেউনা রব
চিরদিন
পরহিতে নাইবা এলে তবে মিছে জন্ম নিলে
অর্থহীন।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




