অনেক চেষ্টায় তোমার একটা ছবি যোগাড় করা গেলনা
আমার কষ্ট হবে ভেবে তুমিও দিতে চাইলেনা
অথচ তোমার সব ছবির এ্যালবাম ফেইসবুকের পাতায়
আমি চাইলে সব নিতে পারি বিনে বাঁধায়
প্রয়োজন ফুরিয়েছে তাও নয়, থাক ওখানে
আমি শুধু চোখ বুলিয়ে গেলাম। খুব একটা বদলে যাওনি
সময়ের স্রোতে যতটুকুন প্রয়োজন ততটুকু ছাড়া
ছবি দেখে মানুষ বুঝা যায়না সবসময়, তবে
আমি বুঝেছি তোমাকে, কি জানি হয়তো বুঝাটাই ভুল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





