চারিদিকে হাঙ্গামা ঠুসঠাস ঠুস
কোন দিকে যায় বলো, না পাই হুস।
গুলশান, শোলাকিয়া জঙ্গির ভয়
কেউ যেন কোথাও আর নিরাপদ নয়।
রামপালে বিদ্যুৎ সরকারি পণ
কেউ দেখে, দেখেনা কাঁদে সুন্দরবন।
মন্দিরে ভাঙচুর, পুরোহিতের ঘাড়ে
কোপাকোপি চলছে পাইকারী হারে।
কতো ইসু যায় আসে থাকেকি আর মনে
রিজার্ভ লুট চাপা গেছে তনুর সম্ভ্রমে।
গন্ডামারার খবরকি আর পত্রিকায় আসে?
বাবুল আক্তার কোণঠাসা কেউ নাই পাশে।
লিখে আর কাজ নাই জাতীয় ইস্যু
পত্রিকা পড়া হলে ছুড়ে ফেলি টিস্যু।
দেখি যা পড়ি তার ঠিক বিপরীত
মিডিয়ার সাথে চলে সরকারী পিরিত।
লিখে আর কাজ নাই পাছে আছে ভয়
চাচা আপন প্রাণ বাঁচা কেউ কারো নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

