লিংকন করে পণ বিয়েশাদী করবনা
ঝড়তুফান যা'ই আসুক একচুল সরবনা।
মা বলে খোকাবাবু দেখ দেখ ছবিটা
দেখে তোর মনে হবে লিখি যেন কবিতা।
ছোট ভাই, বোন মিলে কতশত আবদার
পুতুলের মতো চাই চোখ-কান ভাবিটার।
দেখেও দেখেনা আড়চোখে তাকিয়ে
লিংকন চলে যায় জোরপায় হাঁকিয়ে।
বাবা এসে ধরে ঘাড়, ব্যাপারটা বল শুনি
ঝেড়েকেশে দাও দেখি আছে নাকি টুনটুনি।
লিংকন চুপচাপ কিছু তবু বলেনা
ডিজিটাল যুগে এসে লাজ পেলে চলেনা।
বুয়া এসে কিড়বিড় কি সব বলে যায়
লিংকন হাসে তবু করবেনা বিয়েটাই।
হাল ছেড়ে ঝেড়ে মুছে সকলের শুকায় ঘাম
লিংকনের মনে হলো বিয়ে করা ফরজ কাম।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

