বন্ধু দিবস উইশ করিনি বন্ধু আছে রেগে
সকাল দুপুর রাত অব্দি বন্ধু ছিল জেগে।
এমন বন্ধু চাইনাতো আর, যে রাখেনা খবর
তিন আড়িতে হয়ে গেল বন্ধুত্বের কবর।
আমি না'হয় উইশ করিনি ভুল হয়েছে ভুল
তুমি কেন উইশ করনি কিসের গন্ডগোল!
এইযে দেখ তোমার জন্য গিফ্ট কেনা আছে
উপহারটা পেয়ে বন্ধু কেমন সুন্দর নাচে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



