ভীমরতি
০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাড়ার বুড়ো থুরথুড়ো
চলে লাঠি ভর
পাড়ার মোড়ে চা দোকানে
কাটল জীবন ভর।
হিন্দি গান আর নাচন দেখে
মরার বুড়ো ভাবে
ভাললাগেনা বৃথা জীবন
বলিউডে যাবে।
যেভাবেই হোক ভিলেন পাঠটা
বাগিয়ে নিতে চায়
প্রিয়ঙ্কাকে কাছে পাবার
এটাও এক উপায়।
রাস্তা থেকে আনবে তুলে
ধস্তাধস্তি করে
আসবে নায়ক, জড়িয়ে ধরে
চুমু খাবার পরে।
টিসুম টিসুম মারবে মারুক
দুই মিনিটের সিন
প্রিয়ঙ্কাকে ছুঁতে পেলেই
জীবনটা রঙ্গিন।
আকাশ পাতাল ভাবতে ভাবতে
রোমাঞ্চ এলো মনে
শূণ্যতাকে পুষিয়ে নিতে
ঝগড়া বুড়ির সনে।
কী রেধেছে যায়না খাওয়া
ছুড়ে মেরে খাবার
হনহনিয়ে ঘর ছেড়ে যায়
চা দোকানে আবার।
প্রিয়ঙ্কাজে আছে সেথা
ডিশ লাইনের তারে
দুনিয়াদারী ভাললাগেনা
দুঃখ বুঝায় কারে!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন