সংগ্রামী কিছু চেতনা
অজস্র কণার সমন্বয়ে গড়ে উঠা
কিছু অস্পৃশ্য আবেগ
আমি যেন আর আমি থাকি না
অন্য কেউ হয়ে যাই
আকাশে মেঘ
হিংস্র জন্তুর মত কিছু গর্জন শোনা যাচ্ছে
রুমে বসে জানালা দিয়ে দেখছি চারপাশ
আশপাশ অগোছালো
ছড়ানো ছিটানো বই,সিগারেটের প্যাকেট
বালিশ,কাথাঁ আর কিছু নির্মম স্মৃতি
ইনসমনিয়াতে আক্রান্ত মন
অকারন ভীতি
স্মৃতি গুলো আজো তাড়াচ্ছে আমাকে
হিংস্র বাঘের মত ভয়ঙ্কর হয়ে উঠেছে
আমি দৌড়াচ্ছি,পৃথিবী নামক অরণ্যে
আর্তনাদ আমার,কেউ শুনছে না
আর কত,আর তো পারিনা
এর চেয়ে তো সায়ানাইডে মিশানো
এক টুকরো আপেল অনেক আনন্দের
সব ঝামেলার অবসান
মুক্তি দাও প্রভু
এভাবে আর হাতের পুতুল বানিয়ে খেলোনা
পুতুল তো ভেঙ্গে যাচ্ছে
কিছু নিষ্পেষিত কিছু অবহেলিত
ইচ্ছা বাসা বেধেছিল হৃদয়ে
পুরন করার পরই বোধহয় ডাক আসবে
হয়তোবা...............
(ফেরদৌস আজাদ সাদি)
২৩ নভেম্বর,২০১১ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


