পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি হন্ত-দন্ত হয়ে ভারত গেলেন। তারপর দৌড়াদৌড়ি করে নানান মিটিং করলেন। অবশেষে দেশে ফিরে আমাদের ফলাফল জানালেন। মিটিং নাকি ব্যপক লাভজনক হয়েছে, দু-দেশের জন্যই। কিভাবে? কারন বর্তমান আওয়ামী লীগ সরকারে আছেন গোয়েবলস। যার মাথা থেকে ঘটনা পুরো বদলিয়ে রসগোল্লা হয়ে মুখ দিয়ে বের হয়। ম্যাডাম বললেন, এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত না হলে আমরা নাকি পুরো বিচ্ছিন্ন হয়ে যাব। যদি তাই হয় তাহলে এতদিন কি পুরো বিচ্ছিন্ন ছিলাম? তাছাড়া এর প্রস্তাবিত তিনটি সড়কের মধ্যে দুইটিই ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতেই গিয়েছে। মূল কথাটা হওয়া উচিত ছিল এমন "আমরা ভারতের বাহুডোরে আসবো না!!"
দাদারা আমাদের এত ভাল চায়, তাহলে আগে কেন অমীমাংসিত চুক্তিগুলো মীমাংসা করা হচ্ছে না?? ফারাক্কা, ছিটমহল, তিন বিঘা করিডোর, সমুদ্রসীমা,টিপাইমুখ,প্রতিদিন বিডিআর ও সীমান্তবাসী হত্যা, পুশইন এইসবতো আমাদের প্রাচীন সমস্যা। নাকি তারা ধরেই নিয়েছে আমাদের এখানে বলার কিছু নেই? সরকার পক্ষ থেকে কি সে ধরনের সিগন্যালই দেয়া হচ্ছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


