somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারো বেড রুম পাহারা দেয়া সরকারের দায়িত্ব না, মায়ের পেট? সেটা তো দূরহস্ত।

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব নিরাপদ জায়গা অর্থে ব্যবহৃত একটা প্রবাদ হলো “মায়ের পেটের শিশুর মতই নিরাপদ”, এখন সময় এসেছে প্রবাদ্গুলো বদলানোর (দিন বদল কিনা) যুবলীগ আর ছাত্রলীগের সন্ত্রাসীদের কাছে আজ মায়ের পেটের শিশুরাও নিরাপদ নয়। অবশ্য এটা যে আনকোরা নতুন ঘটনা, তা কিন্তু না এর আগেও তাদের দুইপক্ষের মারামারিতে স্কুলের বাচ্চা, নিরীহ পথচারীরা, ভার্সিটির ছাত্রী সহ বিভিন্ন সময় অনেকেই নিহত হয়েছে। আসলে যারা মরেছে তাদেরই দোষ আমি বলবো। কেনই বা তোমরা এই সময় ঐ দিক দিয়ে যাবে, একটু ঘুরপথ দিয়ে গেলে নিশ্চয়ই তোমাদের মরতে হত না! খবরে প্রকাশ, গত বৃহস্পতিবার মাগুরার কারিগরপাড়ায় বিকালে যুবলীগের দুগ্রুপের মারামারির সময় চা বিক্রেতার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম নিজ বাড়ির আঙ্গিনায় গুলিবিদ্ধ হন। সাথে সাথে আহতদের স্থানীয় হাসপাতেলে নিয়ে গেলে ডাক্তাররা অস্ত্রপচার করেন এবং নির্ধারিত সময়ের দেড়মাস আগেই শিশুকে ভুমিষ্ট করান । গুলিটা শিশুর পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়ে যায় এবং সেই সাথে একটি চোখ ও নষ্ট হয়ে যায়। শিশুটিকে আরো উন্নত চিকিতসার জন্য রবিবার ঢাকায় নেয়া হয়। সর্বশেষ খবর অনু্যায়ী মা কিছুটা সুস্থ হলেও আশঙ্কা কাটেনি শিশুটির। মা মাগুরায় আর শিশুটি ঢাকায় চিকিতসাধীন আছে, দুইজন দুই জায়গায় অথচ জন্মের পর সবচেয়ে যে জিনিসটি প্রয়োজন তা হচ্ছে মায়ের শালদুধ তা থেকেও বঞ্চিত হচ্ছে এই শিশুটি। সবচেয়ে মজার বিষয় হলো ঘটনা ঘটেছে এমনই সময়ে যখন দেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ও গনতান্ত্রিক (!!) ছাত্র সংঘঠনের কাউন্সিলের প্রস্তুতি চলছিলো । এই কাউন্সিল নিয়ে দেখলাম আমাদের মিডিয়াগুলো খুব উচ্চাসিত। সবাই প্রশংসার ঢালি নিয়ে বসেছেন। সেখানে এই নবজাতকের গুলিবিদ্ধ হবার খবর অনেকটাই অর্বাচীনের মতো মনে হচ্ছে।

অপরাধীরা গ্রেফতার হলো কিনা জানতে চাচ্ছেন তো? কিংবা আইনের শাসনে বিশ্বাসী বলে দিন রাত মুখে ফেনা বের করছে যে দলের নেতারা, তাদের মুখের কথা বিশ্বাস করে আপনি বোধহয় আশায় বুক বেধে আছেন, নিশ্চয়ই ভাবছেন নারী ও শিশু নির্যাতন অপরাধের কারনে দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে এতক্ষনে আসামীদের গ্রেফতার করে রিমান্ড আবেদন চাওয়া হয়ে গেছে। তবে শুনুন প্রকৃত সত্য, বাহাত্তর ঘন্টার মধ্যে আসামী গ্রেফতারের কথা বললেও এখনো কেউ গ্রেফতার হয় নি। বরং মোবাইলে প্রতি নিয়ত মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে অসহায় পরিবারটিকে।

মিডিয়া কি করছে? ভাই ডিস্টার্ব করবেন না তো, ছাত্রলীগের কাউন্সিল নিয়ে ব্যাস্ত আছি। লাইভ দেখাতে হবে, নব নির্বাচিত সভাপতি সেক্রেটারী কে টিভি টকশো তে ডাকতে হবে, কত কাজ! কত শিশুই ত প্রতিদিন মারা যাচ্ছে। এরকম খবর ৩৬৫ দিনই থাকে ছাত্রলীগের কাউন্সিল কি প্রতিদিন হয়?
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×