লাশ ঝড়া উৎসবের উত্তাপ মেখে
আমার নববর্ষ উদযাপন হবে না
যন্ত্রনাকাতর মানুষের আর্তনাদ ভুলে
আমি যন্ত্রের মতো 'ভ্যাপু' 'ভ্যাপু' বাশি বাজাবো না
চারিদিকে ফুল ভলিউমে বাজে মৃত্যুসঙ্গীত
এর মাঝে 'এসো হে বৈশাখ'কে মনে হয় মিরাক্কেলের জোকস
বঙ্গ ললনার সাদা শাড়ি লাল-পাড় এই চোখে ভিডিও গেম
কর্পোরেট মরিচিকা খুবলে খায় ঐতিহ্যের মরুভূমিকে
সেই ভোজে ভাগ বসায় জংলী রাজনীতি
কেউ যদি পারো সবকিছু এডিট করো
লাশ স্তূপকে ফটোশপে গড়ে দাও ফুল গুচ্ছ
মানুষ্য আর্তনাদ হয়ে উঠুক ওপেরা
কর্পোরেট বেনিয়াদের ঢুকিয়ে দাও বায়োস্কোপের কাঠামোতে
চুবানি খেতে খেতে রাজনীতি করে নিক গংগাস্নান
তারপর আমায় করো আহবান
"এসো হে সাদরিল,
এসো প্রানের মেলায়, প্রাণ খিলিয়ে, দাত কেলিয়ে
বৈশাখী ঝড়ে লুঙ্গি উড়িয়ে"
আমি তারপর উদ্বাত্ত কণ্ঠে বলবো,
"না, আমি যামু না, আমার ভাল্লাগে না"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




