somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগো বাংলাদেশ: প্রজন্ম গণজাগরণ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ায়

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







একটি প্রত্যাশা যখন গণ-জোয়ারে পরিণত হলো, তখন প্রাপ্তিটা পর্যাপ্ত হবে তা বলা যায়না। অতীত ইতিহাস পর্যালোচনা করে দেখলে শিহরিত হতে হবে। বিনা বাঁধায় কোন সংগ্রাম সফল হয়নি। অধিকার আদায়ের সংগ্রাম অর্জিত হয়েছে জীবনের দামে। শুধু রাজপথে আন্দোলনের মাধ্যমে কোন বৃহত্তর অধিকার অর্জিত হয়েছে বলে দেখেনি। প্রজন্ম গণজাগরণের এই যে প্রত্যাশা এই প্রত্যাশা খুব সহজে অর্জিত হবে বলে মনে হয়না।


“আজ ফাঁসির দাবী নিয়ে এসেছি” কথাটা যতটা সহজ এর অর্জন ঠিক ততটা কঠিন। এক সময় দেখা যাবে সরকার আর বিরোধীরা এক হয়ে গেছে। সাধারণ জনগণের উপর তাঁর হিংস্র বাহিনী লেলিয়ে দিয়েছে। সরকারী দল আর বিরোধী দল বলতে কিছু থাকবেনা। অতীতের মত আবার ভাবী ননদের সখ্যতা গড়ে উঠবে। চায়ের টেবিলে ভাবী ননদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখার দরদাম চলবে।


আর আমরা জনগণ আবারও বঞ্চিত হব এই গণজাগরণের অধিকার আদায়ের সফলতা থেকে। এমনই আশংকা বারবার মনের মাঝে দোলা দিতে থাকে। কিন্তু না তা হবার নয়, এ প্রজন্ম ভাবী-ননদের অভিনয় দেখেছে। অনেক আগেই নিজেদের স্বার্থের পাশা খেলার দৌড়ঝাঁপ দৃশ্য দেখেছে। এখন আর সেই যাদু মন্ত্রে আচ্ছন্ন হবে বলে মনে হয়না। তাই তো শাহবাগের প্রজন্ম চত্বর থেকে সেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়।




আমার সোনার বাংলাদেশ
রাজাকারের বাস শেষ
এসেছি নিয়ে কসাইদের ফাঁসির দাবী
আয় ছুটে আয় হে নবীন হে প্রবীণ
প্রজন্ম চত্বরে কে কে তোঁরা যাবি

প্রজন্ম চত্বর ছেড়ে, এ আগুন ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়
দেখ বীর বাংলার দামাল ছেলেদের ঐ হুংকার শোনা যায়

প্রাণের দাবী উঠেছে জেগে হয়ে সব এক একাকার
আলবদর আলশামস কসাই রাজাকার, নব্য রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়, আমার বাংলা ছাড়



শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনের সাথে একাত্মতা ও সংহতি প্রকাশ করে গতকাল সারা অস্ট্রেলিয়া জুড়ে ছিল প্রজন্ম নবজাগরণের সাথে সংহতি প্রকাশের দিন। সিডনি, মেলবোর্ন, ব্রিজবেন, পার্থ, গোল্ড-কোস্ট-এ প্রায় সকল বাংলাদেশী মিলিত হয়েছিল শাহবাগ গণজাগরণের সাথে একাত্মতা প্রকাশ করতে। এই প্রজন্মের আহ্বান সুদূর অস্ট্রেলিয়াতে বসেও বাংলাদেশের প্রাণের দাবীর সাথে একই সুতোয় গেঁথেছে। তরুণ তরুণীদের মাঝে যে উচ্ছ্বাস আর জোয়ার দেখা গেছে তা অভিভূত না হয়ে পারা যায়না।


যে গন-জোয়ার দেখিনি ৫২’তে, দেখেনি ৭১’এ, দেখার সৌভাগ্য হয়নি প্রজন্ম চত্বরে। কিন্তু তা দেখেছি সুদূর অস্ট্রেলিয়ার মাটিতে। আমি জানি শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন আর আমাদের সংহতি সমাবেশ এক নয়, কখনো হতে পারেনা। তবুও শাহবাগে না যেতে পারার দুঃখ ভুলেছি, এখানেও দেখেছি প্রজন্মের হুংকার। হে ‘প্রজন্ম জাগরণ’ অনেক দূরে আছি তবু আমরা আছি তোমাদের সাথে।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×