somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুপ, একদম চুপ, নইলে…..

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐ মিয়া, হাতির পাচ পাও দেখছ?
দেখছ? হাতির পাচ পাও?

এ্যাঁ, এহন কথা কও না ক্যা?

তোমারে না কইছি, আমাগোরে লইয়া কলম ধরবা না
কিছু লেখবা না, কি কইছিনা?

কথা কও, কথা কও
চুপসাইয়া গেলা নাকি? কথা কওনা ক্যা?
আমার কথায় কানে টাসকি খাইছ?
কও তো কানের টাসকি ছুডাইয়া দেই, কি দিমু?

ডাঙ্গায় বাস কইরা বাঘের লগে লড়বার চাও?
জলের কুমির আমি,
জলে, ডাঙ্গায় দুই হানেই আমার রাজত্ব
বেশী তেড়িবেড়ি করলে ঘাড় মটকাইয়া দিমু,
গুম কইরা দিমু, বুঝলা?

কি? কি কইলা?
তোমার কলম থামাইবা না, লেইখাই যাইবা, ওহ, আইচ্ছা,
তোমার এত বড় ইস্পর্ধা, হ্যাঁ, এতত বড় কথা
মুখের উপর, আমার মুখের উপর কথা,
সাপের পাও দেখছ, না?

বড় সাহস হইছে তোমাগো, আন্দোলন কর,
আমাগো বিরুদ্ধে শ্রমিক ক্ষেপাও,
কৃষকের লগে গলায় গলায় ভাব দেখাও,
গ্রামের অশিক্ষিত, মুরখ গুলানরে সচেতন কইরা মানুষ বানাও,
ঘুষ দুর্নীতির বিরুদ্ধে রক্ত গরম করণী লেখনি লেখ,
অ্যাঁহ, নতুন নেতা হইবার চাও? কি মিয়া, কথা কওনা ক্যা?

কথা কও, কথা কও, কথা কও
তোমার কথা হুনবার চাই

কলমে তো আগুন ঝরাও মিয়া, মুখে কথা কইতে পারনা?
অ্যাঁহ, কথা কইতে না পাড়লে, নেতা হইবা কেমনে?

নেতা হইবার চাইলে কথা কইতে হইব,
সত্য মিথ্যা কইতে হইব, চাপাবাজি করতে হইব,
মিষ্টি মিষ্টি কথা কইতে হইব,
বিয়াইনরে রাইত আর আন্ধাররে আলো কইতে হইব, বুঝলা?
বুঝলা না? তা না হইলে নেতা হইবা ক্যামনে?

আমাগো দলে আহো মিয়া, আমাগো দলে আহো
কথার মাইর প্যাঁচ হিকাইয়া দিমু, কেমনে রক্ত চুষবা কইয়া দিমু
কেমনে ধমক দিয়া, গায়ের জুরে চোখ রাঙাইয়া কথা কইবা, হিকাইয়া দিমু।
আমাগো লগে আহো, আমাগো লগে আহো, আমাগো লগে আহো

ঐ শোয়ারের বাচ্চাগুলান কি মানুষ নাহি, হ্যাহ
অগো লাইগা তুমি জীবন বরবাদ করবার লাগছ?

আহো আমাগো দলে ভিড়ো, আমাগো দলে ভিড়ো,
আমাগো কারখানায় তোমারে নেতা বাইয়া দিমু
জনদরদি দেশ প্রেমিক মেহনতি মানুষের সাঁচ্চা বন্ধু বানাইয়া দিমু,

শিক্ষিত হইছ, দেশের কাম করবা, দশের কাম করবা,
আমাগো কাম করবা, কি কও?
আমরা তো দশেরই একজন, দেশেরই একজন, নাকি?
আমাগো লগে আহো, আমাগো লগে আহো, আমাগো দলে আহো

আইবা না?
এত বড় সাহস তোমার, আইবা না আমাগো দলে?
তোমারে না কইছি আমাগোরে লইয়া কলম ধরবা না
কিছু লেখবা না, কি কইছিনা?

দেখছ? হাতির পাচ পাও দেখছ? হ্যাঁ, কথা কও না ক্যা?
ঐ মিয়া হাতির পাচ পাও দেখছ? এহেহেহেহে
কেমন লাগে? এহেহেহেহে, এহন কেমন লাগে?

মুক্তসংলাপ
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×