somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরে ফিরে যাও

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টানা ১৭ দিন ওঁরা প্রজন্ম চত্বরে ছিল,
হেসে-খেলে-গেঁয়ে, হায়েনাদের বিচার চেয়েছে,
বাংলা মায়ের বিরোধীদের বিচার চেয়েছে,
কসাই রাজাকারদের ফাঁসির দাবীতে
প্রদীপ জ্বেলেছে, কাঁধে কাঁধ, মিলেমিশে
বলেছে, “আমাদের দাবী একটাই
রাজাকারের ফাঁসি চাই”,
সেদিন তো একটি গুলিও চলেনি,
একটি গাড়িও পুড়েনি
গোটা বাংলাদেশ জেগে উঠেছিলো স্বরবে,
বলেছিল, তুই রাজাকার তুই রাজাকার
ঠাই নাই, ঠাই নাই,
এই বাংলায় রাজাকার তোর ঠাই নাই।
পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা।
মাগো তোমায় কথা দিলাম
কসাইদের রক্ষা নাই।


স্বাধীনতা বিরোধীদের, মানবতা বিরোধীদের,
৭১ এর জল্লাদদের বিচারের দাবীতে এক হয়েছিল এক জাতি
কই? ওঁরা তো একটা মানুষেরও ক্ষতি করেনি!

আর তোমরা!
মসজিদের গালিচায় আগুন দিলে
রাজপথে গুলি চালালে, আইনকে নিজের হাতে নিয়ে
দেশের সার্বভৌমত্বকে হুমকি দিলে,
দেশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার, সব অঙ্গার করে উল্লাস করলে!

আমি কোন নাস্তিককে চিনিনা
বাংলাদেশের কোটি জনতা কোন নাস্তিককে জানেনা
ওঁদের চিনিয়ে দিলো কে?
ওঁরা এতদিন কোথায় ছিল?
এরা কোন নপুংসক
এরা কারা আমার দেশে আবার হায়েনার ঝাণ্ডা উড়াতে
ইসলামকে ব্যবহার করছে?
ওঁরা একাত্তরে দেশ বিরোধী ছিল,
তোমরা ওঁদের পাশে ছিলেনা
ওঁরা একাত্তরে ইসলামকে ব্যবহার করেছে,
হত্যা-খুন-ধর্ষন করেছে,
তোমরা ওঁদের সাথে ছিলেনা।

তোমরা যে ইসলামের কথা বলো
রাস্তায় বোমা ফাটিয়ে মানুষ মারো
মসজিদে আগুন জ্বালিয়ে আল্লাহু-আকবর বলো
এটা আমার ইসলাম নয়, ইহা জামাতি-ইসলাম,
ওঁরা ইসলামের শত্রু, ইসলামের অপ-ব্যাখ্যাকারী।

হে নবীন, হে প্রবীণ
হে মাদ্রাসার ছাত্র-শিক্ষক, হে জনতা,
হে মুসলমান
তোমরা তো জানো ওঁরা তোমাদেরকে ব্যবহার করছে
ওঁরা ভণ্ড ধর্ম ব্যবসায়ী,
ওঁরা ইসলামের নামে নিজেদের ক্ষমতা চায়,
ইসলামকে ধ্বংস করতে চায়।

একবার নিজেকে প্রশ্ন করো,
হত্যাকারী, ধর্ষণকারী, কসাইরা কি ইসলামের বন্ধু হতে পারে?
একটু চিন্তা করে দেখো,

আমাদের ইসলাম শান্তির
আমাদের ইসলাম সহিংসতা বিরোধী
আমাদের ইসলাম সকল রাজাকারের বিচার চায়
আমাদের ইসলাম সকল জুলুমের বিরুদ্ধে।

তোমাদের জ্বালাও-পোড়াও হত্যার মিছিল দেখে
এখন যদি কেও ইসলামকে গালি দেয়,
ইসলামকে সহিংস বলে, নবী(সঃ)কে অশ্রদ্ধা করে,
এর দায়িত্ব তোমাদের নিতে হবে
হাশরের ময়দানে আমি সাক্ষী হবো
তোমাদের অপকর্মের বিচার চাইবো,
আজ যেমন সাক্ষীর দুহাই দিয়ে
হায়েনারা বিচার বানচাল করতে চায়,
সেদিন সাক্ষীর অভাবে বিচার বানচাল হবেনা।

আমি মুসলিম
আমি ধর্ম বিশ্বাসী, আমি ব্লগার,
ওঁরা বলল ব্লগার মানেই নাস্তিক, আল্লাহ্‌র শত্রু,
আর তোমরা মাথায় কালেমা লিখে রাস্তায়
মসজিদে, ঘরে ঘরে দাঙ্গা ফেসাদে নেমে গেলে?

নিজেকে আবার প্রশ্ন করো,
ইসলাম কি আমাদের এই শিক্ষাই দিয়েছে?

তোমাদের প্রতি বিশ্বাস আছে, তোমরা ঘরে ফিরে যাবে।।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×