somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশীদের আড্ডায় : ১

২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বছর কয়েক আগে মতিঝিলে এক পরিচিত বড় ভাইয়ের অফিসে বসে আড্ডা দিচ্ছি৷ আড্ডায় আড্ডায় লাঞ্চের সময় হয়ে গেল, আমি ঘড়ির কাটার দিকে তাকিয়ে বললাম, করিম ভাই চলুন উঠি; কিছু খেয়ে নেয়া যাক৷ উনি আমতা আমতা করে বললেন আমার এক জায়গায় লাঞ্চের দাওয়াত আছে, মানে লাঞ্চে আমার দুজন গেস্ট আসবে৷ আমি চেয়ারের হাতলে হাত চাপকে উঠে দাড়িয়ে বললাম, তাহলে আমি গেলাম৷

করিম ভাইয়ের অফিস থেকে বেড়িয়ে এক বন্ধুকে ফোন দিলাম, কিরে লাঞ্চ করেছিস? নারে দোস্ত, তুই কই; চলে আয় একসাথে লাঞ্চ করা যাবে৷ ঝটপট একটি রিক্সায় উঠে চলে এলাম আজাদ প্রডাক্টস এর পিছনে রাধুনীতে৷ আলু ভর্তা, টাকি মাছের ভর্তা, সুটকি মাছের ভর্তা, বেগুন ভর্তা ছাড়াও ছিল হরেক রকমের সবজির থালি৷ ছিল ইলিশ মাছের দো-পেয়াজা, শর্ষে ইলিশ, আরো ছিল গরুর মাংস ভুনা ইত্যাদি ইত্যাদি৷ মেনু দেখে কোনটা রেখে কোনটা খাব বুঝতে পারছিলামনা, সত্যিকথা বলতে কি দেশী খাবারের লোভ সামলাতে পারছিলামনা৷ ওয়েটার বললেন, স্যার সবগুলো খাবারই টেবিলে দিয়ে দেই যেগুলো আপনাদের ভালো লাগে সেগুলো আপনারা পছন্দ মত খেয়ে নিন৷ ভাবলাম স্মার্ট ওয়েটার, গুড আইডিয়া অতি সহজেই ওয়েটার আমার কাজটি সহজ করে দিলেন৷ ওয়েটারকে থ্যাঙ্কু দিয়ে বললাম তাই হোক৷

খাবারের জন্য ওয়েট করছি এমন সময় দেখি করিম ভাই দুইজন মিষ্টি মেয়েসহ গৃহিনীতে প্রবেশ করলেন৷ চোখে চোখ পড়তেই হাসতে হাসতে আমাদের টেবিলে এসে দুজন মেয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন৷ আমি কার্টিসি করে বললাম, আসুন না এক সঙ্গে লাঞ্চ সেরে নেই৷ কথাটি বলার সঙ্গে সঙ্গেই দুজন মেয়ের মধ্যে কম বয়সী মেয়েটি হাসতে হাসতে আমার পাশের চেয়ারে বসে পরলেন৷ আমার বন্ধুটি ওয়েটারকে বলে টেবিলে আরো দুটি এক্সট্রা চেয়ারের ব্যবস্থা করলেন৷ আমার বন্ধু ঝটপট লাঞ্চ সেরে বিদায় নিয়ে অফিসে চলে গেলেন৷ আমরা চারজন আরো বেশ কিছুক্ষণ আড্ডায় মশগুল ছিলাম৷

আলাপ চরিতার এক পর্যায়ে বয়সে ছোট মেয়েটি বলল, আপনি কি করেন? করিম ভাই ঝটপট উত্তর দিলেন, উনি অস্ট্রেলিয়া থাকেন৷ মেয়েটি তৎক্ষনাত বলল, আমার ইউরোপে সেটেল্ড হওয়ার খুব ইচ্ছে৷ কোনভাবে কি ব্যবস্থা করা যায়? আমি হেসে বললাম, আমিতো ইউরোপে থাকিনা, আর তাছাড়া আমি কিভাবে ব্যবস্থা করব৷

মেয়েটি একটি রহস্যময় হাসি দিয়ে একেবারে আমার কাছাকাছি গা ঘেষে এসে বসলো৷ আবেদনময়ী ভঙ্গিতে বলল, ঢাকাতে অনেক ডিজে পার্টি হয় যাবেন নাকি সেখানে? আমি বললাম, ডিজে পার্টি! সেটা আবার কি? সে ভ্রু কুচকে বলল, ডিজে পার্টি কি, জানেন না! আপনি না ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকেন! ডিজে পার্টিতে ভীষণ মজা, মিউজিকের তালে তালে ডেন্স, আর ড্রিঙ্কস, আরো কতকি, গেলেই বুঝতে পারবেন৷ আমি বললাম, আমার বয়স কত জান? অলমোস্ট তোমার চেয়ে ডাবল অথবা তারচেয়ে বেশি৷ সে বলল, এইজ ডাজ নট আ ফেক্টর৷ আমি বললাম, সবইতো এখানে পাচ্ছো তাহলে আর ইউরোপ আমেরিকা যেতে চাও কেন? সে বলল, পরিবারের বাধা ভাল্লাগেনা, আমি উড়ে উড়ে ঘুরে বেড়াতে চাই৷ জীবনকে এনজয় করতে চাই৷

-চলবে...
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×