somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“লেট নাইট”

১৪ ই জুন, ২০১৩ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“লেট নাইট”

একটা কল সেন্টারে খুব পরিচিত নাম, আমরা যারা ২৪/৭ সার্ভিস দিচ্ছি গ্রামীনফোনের গ্রাহকদের খুব কাছে রাখার জন্য, রাতের ঘুম হারাম করে, আবেগকে দূরে ঠেলে আমরা কাজ করে যাচ্ছি দিন-রাত।

অনেকে যারা মনে করে রাতের বেলা আবার কে কল দেয় তাদের কথা না হয় আজ নাই বললাম- /:)

রাতের কথা বলতেই হচ্ছে কারন মানুষ রাতের বেলা খুব দরকার হলে অথবা বিপদে না পড়লে হটলাইনে কল দেয় না। /:)

হাজারো প্রশ্নের ভিড়ে একটা কলের কথা না বললেই নয় আজ-
রাত তখন ২.৩০ এর কাছাকাছি, প্রায় ৭০ জন গ্রাহককে সার্ভিস দেয়া শেষ অলরেডী।

হটাৎ করে একজন কল দিয়ে বলে,

-ভাই এটা কি গ্রামীনফোন?
-জি স্যার, বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি?
-ভাই আমাদের বাঁচান
-কেন স্যার কি হয়েছে বলুন?
-স্যার আপনে আমাকে ফায়ার সার্ভিসের নাম্বার দেন, আমাদের মিরপুরে আগুন লাগসে, বাংলালিঙ্কের ১২১-এ কল দিলাম, ওরা আমাকে ভুল নাম্বার দিছে, আপনার কাছে অনুরোধ আমাকে সঠিক নাম্বার দেন..
-ঠিক আছে স্যার একটু অপেক্ষা করুন আমি দেখছি

ভদ্রলোকটি আর বেশি কিছু বলতে পারছিল না, উনার সারা শরীর কাঁপছিল আর কথাও বলতে পারছিল না গলা কাঁপছিল-

আমি সময় নিয়ে ডিরেক্টরি থেকে মিরপুরের ফায়ার সার্ভিসের কন্টোল রুমের নাম্বার নিয়ে দিলাম কল-কন্টোল রুমের অপারেটর আমাকে আর একটা নাম্বার দিলো, ওই নাম্বারটা আমি গ্রাহককে দিলাম।

-উনি আমাকে বার বার জিজ্ঞেস করছিলেন নাম্বার কি সঠিক?
-আমি বলি আপনি ১০০% নিশ্চিত থাকুন স্যার- আর আপনি ওই নাম্বারে কল করুন আর দ্রুত উনাদের ঠিকানা দিবেন আপনাদের যেখানে আগুন লেগেছে।

ধন্যবাদ, সাবধান থাকবেন, ভাল থাকুন বলে ফোনটা রাখার পরেও কেন জানি মনে মনে বার বার চিন্তা করছিলাম কলটার কথা,

তাই আমি আবার ১০ মিনিট পর ফায়ার সার্ভিসের কন্টোল রুমের নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম আপডেট-

কন্টোল রুমের অপারেটর যা বললেন- শুনেই আমার একটু আপাতত শান্তি লাগলো
১০ মিনিট আগেই এক ব্যক্তি ফোন দিয়েছেন, ঠিকানাও দিয়েছেন, আমাদের ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট অলরেডী রওনা দিয়ে দিয়েছে।

ধন্যবাদ দিয়ে মনে মনে ভাবলাম এখনো আমরা রোবট হয়ে যাইনি, এখনো আমাদের মানবিকতা কিছুটা হলেও আছে।

হয়ত আমার এই একটা ফোন অনেক ঘুমন্ত মানুষের জীবন বাঁচিয়েছে, হয়ত হাজার মানুষের ঘরবাড়ী আগুন থেকে রক্ষা করতে পেয়েছে, হয়ত কোন ঘুমন্ত শিশুর স্বপ্নকে ভবিষ্যত বাস্তবে রুপ দিতে পেরেছে, কোন ভাই হয়ত এবার তার বোনের আবদার রাখার জন্য লাল ফিতে এনে দিতে পেরেছে, কোন ছেলে হয়ত তার মায়ের জন্য প্রথম চাকরির প্রথম উপহার শাড়ি কিনে দিতে পেরেছে, কোন বাবা হয়ত তার ছোট ছেলেটির জন্য বিকেলে ক্লান্ত শরীরে আবদার মিটাতে বাইরে হাটঁতে অথবা খেলতে নিয়ে যাবে- কিন্তু এবার বাবা ছেলেটির হাতটি ধরবে অনেক শক্ত করে।

এই মনে করেই ভাবতে ভাবতেই পরের কল-
- "এক্স" বলছি, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি?


৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×