somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে বুঝবেন যে আপনি মানসিক সমস্যায় ভুগছেন???

১১ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবেগীয় ও আচরণের পরিবর্তন যা আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে; আপনার পারিবারিক, সামাজিক এবং পেশাজীবনকে ব্যাহত করছে। আপনি নিজেও সন্দেহ করছেন যে আসলে আমি এমন কেন বা আমার এমনটা কেন হচ্ছে। আমি কি কোন মানসিক রোগে আক্রান্ত??

আপনি যদি মানসিক সমস্যায় ভোগেন তবে তার লক্ষণ হতে পারে:
১। কোন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহনের সময় ভুল করবেন ভেবে অস্থির হয়ে যাওয়া;

২। ২ সপ্তাহের অধিক সময় যদি আপনার মন খারাপ থাকে;

৩। অকারণে সন্দেহ করা, বিশ্বাস করতে না পারা;
৪। একটুতেই উত্তেজিত হয়ে যাওয়া

৫। সামাজিক আচার-অনুষ্ঠান, আড্ডা বা বন্ধুমহল এড়িয়ে চলা;

৬। সবকিছুতে আত্মনেতিবাচক চিন্তা অর্থাৎ কোন ঘটনার জন্য সবসময় নিজেকে দোষারোপ করা বা দায়ী করা;

৭। আত্মহত্যার চিন্তা, পরিকল্পনা ও চেষ্টা করা;

৮। অতিরিক্ত শুচিবায়ুগ্রস্থ হয়ে ওঠা;

৯। ঘুম ও খাওয়া অস্বাভাবিক আকারে কমে যাওয়া বা বেড়ে যাওয়া;

১০। পেশাগত বা দৈনন্দিন কাজের প্রতি অনীহা তৈরি হওয়া বা আগ্রহ হারিয়ে ফেলা;

১১। ছোটখাটো বিষয়ে অতিরিক্ত আবেগতাড়িত হওয়া, আবেগকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়া;

### এই বিষয়গুলো আপনার সাথে ঘটলেই যে আপনি বড় কোন সমস্যায় ভুগছেন তা কিন্তু নয়; তবে এগুলো প্রতিনিয়ত যদি হতে থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।।

### আসুন শারীরিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নিজেরা সচেতন হই এবং সচেতনতা বৃদ্ধি করি।

সবাইকে ধন্যবাদ।
Rokunuzzaman Khan
Counseling Practitioner
(FB page: Rokon's Life String)
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×