
এপারে তুমি মানুষ ওপাশে জীবনের আয়না
বুঝ-অবুঝ বালিকার দুয়ারে দাড়ানো বায়না
সম্পূর্ণ কাহার তুমি মনে লুঁকিয়ে রাখা গয়না
যে রেখেছে সেই জানে পেরুতে অন্য সীমানা
বহু বিলাসী বেঁধেছে খোপা হাতে রেশমী চুড়ি
ধবল তাঁতের শাড়ী কাজল রেখায় হিয়া চুরি
তেমনি ভিজিয়েছ যেমনি ভিজেছ মধ্য দুপুরে
লুঁকিয়ে যায় ভেসে যাও আমার মধ্যে ভালো
প্রনয়ে বাঁধা নেই তুমি লীলার জলে রাধা
গোছানো লীলার খুন বহে বিরতি নেয় আধা
ছবি ~ Unknown/ভাল্লাগছে ।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




