somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তরিকত কি ও কেন পীরের কাছে যাব? ( পর্ব-১ )

২১ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তরিকত হচ্ছে আল্লাহকে পাওয়ার একটি সহজ পথ। বিশেষ করে কাদেরীয়া, চিশতিয়া,নকশবন্দিয়া,মুজাদ্দেদীয়া প্রভ্বতি তরিকত বিশ্বমাঝে প্রচলিত,পরিচিত ও সমাদৃত। সকল তরিকতের ইমাম বা পীরগনের উদ্দেশ্য হলো তাদের নিজ নিজ মুরিদদের উপযুক্তভাবে গডেতুলে আল্লাহপাক রাব্বুলআলামীন ও হুজুরপাক(সঃ) কাছে সমর্পিত করা। সেজন্য তরিকতের ইমামগন রেয়াজত বা সাধনার মাধ্যমে অর্জিত বেলাইয়তের শক্তির বলে কিভাবে কোন উপায়ে সাধনা করলে আল্লাহপাক রাব্বুলআলামীন ও হুজুরপাক(সঃ) নৈকট্য লাভ করা সহজ হবে, তা আল্লাহপাক রাব্বুলআলামীন ও হুজুরপাক(সঃ) পক্ষ থেকে নির্দেশ বা এলহাম প্রাপ্ত হয়ে কিছু দোয়া,দরুদ,নফল নামাজ,জিকির-আজকার ইত্যাদি সংযুক্ত করে তরিকতের সংবিধান প্রণয়ন করেন এবং ওই ভাবেই মুরিদদের দোয়া,দরুদ,নফল নামাজ,জিকির-আজকার আদায় করার জন্য নির্দেশ দান করা হয়।
ভিন্ন ভিন্ন তরিকতের ভিন্ন ভিন্ন সংবিধান। কাদেরীয়া, চিশতিয়া,নকশবন্দিয়া,মুজাদ্দেদীয়া ছাডাও আরও যতগুলো তরিকত রয়েছে সব তরিকতই হক্ক। সকল তরিকতের মাধ্যমে যথানিয়মে সাধনা করে গেলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
কিন্তু এরপরও মাঝে মাঝে এমন কতগুলো দুর্ল্ভ রকমের তরিকতের খবর পাওয়া যায়, যেগুলির সাথে কোরআন, হাদিস ও বিজ্ঞানের সাথে ঘনিস্টতা থাকে। তেমনি এক তরিকত হচ্ছে কাদেরিয়া আলীয়া মুনিরীয়া তরিকত। যে তরিকতের অন্যতম ইমাম হযরত ছৈয়্যদ আব্দুল বারী (রহঃ) আল্লাহর দরবারে অনেক রেয়াজত বা সাধনার পর আল্লাহ তায়ালা ও তরিকতের মূল ইমামগনের পক্ষ থেকে এজাজত প্রাপ্ত হয়ে মুজাদ্দেদীয়া তরিকার "ইন্দিরাজুন নেহায়া ফিল্‌ বেদায়া" (অর্থাৎ-তরিকতের শেষ ছবককে প্রথমে নিয়া আসা) পদ্দতিকে কাদেরিয়া ও আরো অন্যান্য তরিকতে প্রচলন করেন। "তাওয়াজ্জুহ্‌ ও ইন্দিরাজুন নেহায়া ফিল্‌ বেদায়া বিশিস্ট এই তরিকত বর্তমানে নিখুঁতভাবে সকল বৈশিস্টের আলোকে পরিচালিত হচ্ছে কাগতিয়ার মহান মোর্শেদ হযরত শায়খ গাউছুল আজম মাদ্দাজিলুহুল আলী সাহেব এর রাউজান থানার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে।
কাদেরিয়া আলীয়া মুনিরীয়া তরিকতের বৈশিস্ট্যগুলো আলোচনা করার পূর্বে, পীর গ্রহণ বা কেমন পীর গ্রহণ করতে হবে সেই প্রসঙ্গে দু"চার কথা বলা ্সমাচীন বলে মনে করি।
উপযুক্ত এবং হক্কানী পীর গ্রহণের নির্দেশ পবিত্র কোরআন,হাদিছ এমনকি আউলিয়ায়ে কেরামের বিভিন্ন বই পুস্তকের মাধ্যমেও সুস্পস্টভাবে প্রমানিত। পবিত্র কোরআনে বলা হয়েছে, "হে ইমানদারগন তোমরা আল্লাহপাকের নৈকট্য লাভ করার জন্য উসিলা অনুস্নদান কর।" (সুরা-মায়েদা) এই আয়াতের ব্যাখ্যায় তফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, উসিলা ব্যতীত আল্লাহপাকের নৈকট্য লাভ করা যায়না, আর উক্ত উসিলা হচ্ছেন হাকিকত বা তরিকতপন্হী আলেম বা পীরগন। হাদিছ শরীফে আছে শায়খ(পীর সাহেব) তাঁর কওমের মধ্যে তদ্রুপ,যেরুপ নবী(সঃ) তাঁর উম্মতের মধ্যে।(দায়লমি,মকতুবাত শরীফ)।
হযরত ইমাম আবু হানীফা(রহঃ) বলেন "আমার জীবনে যদি দুটি বছর না হত, তবে নোমান(আবু হানীফা) ধ্বংস হয়ে যেতাম" অর্থাৎ, আমি আবু হানিফা যদি আমার পীর হযরত ইমাম বাকের ও ইমাম জাফর সাদিক(রাঃ) এর নিকট বাইয়াত না হতাম তবে (শয়তানি প্ররোচনায়) ধ্বংস বা বিভ্রান্ত হয়ে যেতাম। অনুরূপভাবে, হযরত আবদুল কাদের জিলানী(রাঃ) সির্‌রুল আসরার ও ফাতহুর রব্বানী, হযরত ইমাম গাজ্জালী (রহঃ) কিমিয়ায়ে সাদাত, হযরত মুজাদ্দিদে আল্‌ফেসানি (রহঃ) মকতুবাত শরীফ ও হযরত আহ্‌মদ কবীর রেফাইয়ী(রহঃ) আল বুনিয়ানুল মুশাইয়্যদ কিতাবে ক্ব্লব পরিশুদ্দ করার জন্য বা ইলমে তাসাউফ অর্জনের জন্য কামিল পীরের নিকট বাইয়াত হওয়ার কথা উল্লেখ করেছেন।


(চলবে)
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৪
৩২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×