আঙ্গুলের শৈলী বিষয়ক
২৮ শে মে, ২০১৩ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশে অনন্ত ঢেউ। অনঙ্গ রাত্রির গায়ে ঝলমলে বাদশাহি ওড়না। দগ্ধ মখমলের ঘ্রাণের মত একটা উপস্থিতি ঘিরে এইসব হাবিজাবি উৎসব। আমার হারিয়ে যাওয়া ডানাভাঙা মাটির বিহঙ্গ, মহাকালের আড়াল থেকে উঁকি দেয়া ইশ্বরের মত কী তীব্র কুহকী! কুয়াশায় জেগে ওঠা হঠাৎ-মাস্তুলের মত ক্রমশ তার ঠোঁট... এখন বিপন্ন পোতাশ্রয়ে খুঁটে খায় লুপ্ত সব নাবিকের দীর্ঘশ্বাস।
একটা জাহাজও আর সত্যি নয়। ঐ যে নিশ্চল জলের মধ্যে জেগে আছে দানবিক জাহাজের ছায়া। ঐ যে কেবিনে কেবিনে নেচে বেড়াচ্ছে ধূসর গাউন। ডেক-এ ডেক-এ মানুষের মত বিচিত্র ভঙ্গিতে দাঁড়ানো, বসা অজস্র রং-পেন্সিল। খানিক পর ওরাও মিথ্যে হয়ে যাবে; যেমন করে রাত্রির গায়ে আঁকিবুকি করে মিথ্যে হয়ে গেছে এ হাত, হাতের আঙ্গুল। হাতের পেছনের মানুষ- সেও তো ধুলোবালির মত উড়ে গেছে...
দগ্ধ মখমলের ঘ্রাণের মত একটা উপস্থিতি ঘিরে শুধু সত্য হয়ে আছে আঙ্গুলের শৈলী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন