আঙ্গুলের শৈলী বিষয়ক-৩
১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ধুম ঘুমের মচ্ছবের মাঝে- রাত্রির বুকে মুখ গুঁজে স্বপ্নের নিবিড় পাঠ নেয় যে আঙ্গুল, আমি তার আত্মার গল্প বলি ঝিল্লিদের কাছে। আঙ্গুলের সার্বভৌমত্বে ক্রমাগত বেড়ে ওঠে নদীর ডানা; তারই আকাঙ্খার উৎক্ষিপ্ত ইথারে উড়ে বেড়ায় যাবতীয় বন্দীত্ব- প্রথা ও পুরাণ। তার বিস্তৃত সাম্রাজ্যে অশ্ব ছুটিয়ে চলে পরাক্রান্ত রূপকের দল; অমসৃণ সড়কের পাশে নন্দন-বন। অনেক জোছনার পাশে রূপসীর নিজস্ব-নীল-অন্ধকার। আঙ্গুলের ইশারায় অন্ধকারে জ্বলে ওঠে গোপন ও ধারালো সংবেদ।
ধুম ঘুমের মাঝে ঝিল্লির চোখে দেখি চাঁদের ভিন্নতর অভিধান; অচেনা শব্দার্থে পাল্টে যেতে থাকে রাতের সিনটেক্স। অবাক হয়ে দেখি, আঙ্গুলের ডগা থেকে ফোঁটায় ফোঁটায় শিশির ঝরে পড়ছে নির্ঘুম নোটবুকের ’পরে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন