somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহুদিনের বহুরুপ বহুদিনের বহু কান্না,বহু হৃদয়ের রক্তক্ষরণ, বালিকা তোমরা কেন এমন?

২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দৃশ্যপট:-(১২)
পৃথিবীতে সবচেয়ে বেশি সস্তা দরে বিক্রী হয় মানুষের ভাঙা মন। আর মন তখনই ভাঙে যখন সে মন কাওকে ভালোবাসতে জানে। যে ভালোবাসতে জানেনা তার মন হাজার চেষ্টা করেও তুমি ভাংগে পারবেনা। তুমি চলে যাবে হাসতে হাসতে সে দুদিনের মাথায় অন্য কারো হবে!
আর তুমি? ভাঙা মন? তোমার ভাঙা মনে রোজ চাপ চাপ কষ্ট জমা হবে। চোরা বালিতে তলিয়ে যাওয়ার মত করে হারিয়ে যাবে তুমি ! যতবারি তুমি বেরিয়ে আসতে চাইবে ততোবার আরো গভীরে তলিয়ে যাবে। তোমার চার পাশে একটা দেয়াল তৈরি হবে,কাটার দেয়াল। মুক্তির নেশায় বার বার তুমি সে দেয়ালে ক্ষত বিক্ষত হবে। বার বার তার প্রতি ঘৃনায় তোমার মুখ বাঁকিয়ে আসলেও সুন্দর স্মৃতি গুলো তোমায় কাঁদিয়েই যাবে।
কিছুতেই তুমি মানতে পারবেনা মানুষটা আজ বদলে গেছে! তোমার বার বার মনে হবে ভয়ংকর কোনো দু:স্বপ্ন দেখছো একটু পরেই সব ঠিক হয়ে যাবে। এত কিছুর পরেও সে এসে বলবে আমার ভুল হয়ে গেছে আর তুমি তাকে ক্ষমা করে দিবে।
সে আর কোনোদিন আসবেনা! অনেক গুলো রাত অজস্র অশ্রু ঝড়িয়ে একদিন তুমি স্বাভাবিক হবে। তোমার জীবনে আবার নতুন কেউ আসবে। ভাঙা মনের সব চেয়ে বড় দোষ হলো এরা বার বার প্রেমে পড়ে! কাওকে ভোলার জন্য আবার নতুন করে কাওকে বিশ্বাস করে। অথচো বোকা মন জানেনা ভাঙা মনের মুল্য কত সস্তা। যে মানুষটা তোমার চোখের পানি মুছে দিয়ে নতুন স্বপ্ন দেখাবে একদিন সে মানুষটাও তোমায় লুটে পুটে ছুঁড়ে ফেলে দিবে! যাকে তুমি নতুন করে ভালোবেসেছো সে তোমায় ভালোবাসেনি তোমার ভাঙা মনের সুযোগ নিয়েছে মাত্র!
একটা কথা জেনে রাখো যতক্ষন তুমি তোমার নিজেকে না বদলাবে কেউ তোমায় বদলে দিবেনা। মনের কষ্টে তুমি তোমার ভাঙা মনের ঠিকানা অন্য কাওকে দিচ্ছ। ভেবে আছো সে হয়তো তোমার ক্ষত সারিয়ে দিবে! আসলে তুমি তোমার মনের ফাঁটলটা তাকে চিঁনিয়ে দিচ্ছ, সে ঠিক পুনরায় ওই ফাটলটাতেই আঘাত হানবে। এবার তুমি শুধু ভাঙবে না চুরমার হয়ে যাবে।
হাতের মুঠি শক্ত করে একবার তুমি ভাবো, তোমার থেকে তোমায় আর কে বেশি ভালোবাসে? এইযে তুমি কষ্ট পাচ্ছ তার চলে যাওয়া দেখে, আসলে তুমি তার চলে যাওয়া দেখে কষ্ট পাচ্ছনা, কষ্ট পাচ্ছ নিজের একলা জীবনের কথা ভেবে।
অতএব যে হাঁরিয়ে গিয়েছে তাকে ভুলে গিয়ে নিজেকে ভালবাস। ভাঙা মনের সবচেয়ে বড় গুন কি জানো? একবার যদি এই মন আবেগটাকে জেদে বদলাতে পারে তাহলে এই মন সবার ধ্রা ছোঁয়ার ঊর্ধে যেতে পারে। এমন কিছু করো যাতে দশ জন তোমার দিকে তাঁকিয়ে থাকে। তবেই এমন একদিন আসবে দেখবে সেদিন যে মানুষটার কথা ভেবে রাতের পর রাত বালিশ ভিজিয়েছ তার কথা ভেবেই তোমার হাসি পাবে। ফেলে আসা ক্ষত বিক্ষত জীবনটাকে তোমার পাগলামি মনে হবে।।।
নিজেকে ভালবাসাটাও এক রকম আর্ট।
ছবি :-ফ্রেমে নিজেকেই বন্দি করেছি নিজেই।
(লেখা চুরি করা দন্ডনীয় অপরাধ)
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×