somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঁচিশ পয়সা বনাম পঁচিশ টাকা

২৯ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দৃশ্যপট:১৩
তারিখ:-১০ জৈষ্ঠ্য ১৪২৬ বাংলা।
আজ আমার শৈশব থেকে একটি গল্প বলবো আপনাদের।
ক্লাস টু তে পড়ি সম্ভবত
তখন সবে গুনতি আর যোগ-বিয়োগ শিখেছি। একদিন সকালে মাদরাসায় যাওয়ার জন্য তৈরি হচ্ছি। সুয়েটারের পকেটে হাত দিতেই হাতে ঠাণ্ডা কিছুর স্পর্শ পেলাম। বের করে এনে দেখি একটা কয়েন। ছোট্ট করে লেখা "২৫ পয়সা"। মনে মনে বেশ খুশি হলাম- বাহ! পঁচিশ পয়সাআ! খুশি মনে কয়েনটা আবার পকেটে রেখে তৈরি হয়ে মাদরাসার পথ ধরলাম।
বাসা থেকে বের হয়ে গলির মুখেই দোকান। দোকানে গিয়ে বললাম, "আঙ্কেল একটা কোকোলা বিস্কুট দেন"। বিস্কুটের প্যাকেট হাতে নিয়ে, পকেট থেকে কয়েনটা দোকানির হাতে দিয়ে বললাম- বাকি টাকা দেন।
দোকানি আমার দিকে হা করে তাকিয়ে আছে। উনি বোধহয় হাসবেন না কাঁদবেন বুঝতে পারছিলেন না। কোনোরকমে আমাকে বললেন, "বাবু এটা তো পয়সা, টাকা না।"
আমাকে বুঝানোর সাধ্য কার! আমিও দ্বিগুন উৎসাহের সাথে বললাম, "হ্যাঁ, ২৫ টাকার পয়সা। এখন আমার বাকি টাকা দেন।"
দোকানি আমার কথায় হেসেই খুন। "আরে বাবু পয়সা আর টাকা তো এক না!"
আমি ভ্রু কুঁচকে বললাম, "এক হবে না কেন? ৫ টাকার পয়সা নিতে পারলে ২৫ টাকার পয়সা নিবেন না?"
কি মনে করছেন নিজেকে? নিজেকে খুব চালাক ভাবেন? আমি হিসেব বুঝি,পড়ালেখা করি,কাজেই কোন ভাবেই আমাকে ঠোকাতে পারবেন না। ছোট মানুষ দেখে মনে করছেন ঠকিয়ে জিতে যাবেন?? এতো সোজা না! দোকানীর সাথে আমার কঠিন তর্ক যুদ্ধ। এক পর্যায়ে ওনি আমাকে বললেন ঠিক আছে তোমার কথা। তুমি একটু ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা কর আমার বাপ।
উনি আমাকে বুঝিয়ে বললেন, " এটাকে ২৫ টাকার পয়সা বলে না, বলে কয়েন। এইটা ২৫ পয়সার কয়েন, টাকার না। এইরকম চারটা কয়েন হইলে এক টাকা হবে। মানে ১০০ পয়সায় এক টাকা। এইবার বুঝছো?"
আমি ভ্রু কুচকে আবার বললাম দোকানীকে,দেখেন গোলকধাঁধায় ফেলবেন না। আর কি সব আজে-বাজে পাগলের মত কথা বলছেন? দোকানী তখন দোকানের কাঠের বাক্সের সিন্দুক থেকে ২৫ টাকা আর ২৫ পয়সার চারটা কয়েন বের করে আমাকে বুঝালেন। টাকা আর পয়সা দুইটাই অর্থ,তবে টাকার মূল্য বেশি,আর পয়সার মূল্য কম,টাকার পরে পয়সার স্হান। তুমি যদি ২৫ পয়সার চারটা কয়েন এক কর তাহলে হবে এক টাকা,আর যদি ৫ টাকার ৫ টা নোট এক কর তখন হবে ২৫ টাকা। বুঝছো???
আমি মাথা নাড়লাম। এত বিশাল প্যাঁচ আমার বাবু মস্তিকে ঢুকেনি। এইটুকু বুঝলাম যে বিস্কুট কেনা হবে না। আমি নিরাশ হয়ে বিস্কুটের প্যাকেট ফেরত দিলাম। দোকানি সম্ভবত আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন। বিস্কুটের প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে বললেন, "টাকা লাগবে না। এই প্যাকেট তোমার"
আমি দু'কদম পিছিয়ে গিয়ে বললাম, "নাহ। থাক। আব্বু কিনে দিবে কালকে।"
উনি হেসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, "আচ্ছা তুমি এখন এই প্যাকেট নাও, আমি এই যে লিখে রাখছি। তোমার আব্বু টাকা দিয়ে দিবে।"
কিন্তু আমার মাথায় তখনো পয়সা আর টাকার "ফারাক" ঘুরছিলো। কি মনে করে বিস্কুটের প্যাকেট না নিয়েই মাদরাসার দিকে ভোঁ দৌড় দিলাম। বহুপরে পয়সা আর টাকার সেই প্যাঁচ মাথায় ঢুকেছিলো।
আমার শৈশব।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৯ রাত ১১:১০
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×