
এই যে বেদনাময় রাত-বিরেতে কষ্ট লাগে,
বুকের ভেতর পাজর ভাঙে
জলোচ্ছাস,সাইক্লোনে নৌকা ডুবি,জাহাজডুবি কেউ দেখেনা।
কেউ দেখেনা মন পড়ে রয় খরতাপে,
আকাশ কাঁপে, দুনয়ন বেয়ে অশ্রু পড়ে,বেদনা ভুলার অভিশাপে,
কেউ দেখেনা।
কেউ দেখেনা বুকের চাতাল
ভেঙে পড়ে অবহেলায়
কেউ দেখেনা দুঃখগুলো খুব
যতনে স্বপ্ন করে,
তোলে রাখি।
সবাই দেখে লিখতে থাকি
এখন বল,কেন লিখি?
১১ জেষ্ঠ্য ১৪২৬ বাংলা
ছবি:-নেট থেকে।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৯ বিকাল ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




