নেতা ও ভোটার
২৭ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নেতা ঃ
তাকে সবাই কমবেশি চিনে। তার আছে সুনাম /দুর্নাম।তার আছে প্রভাব প্রতিপত্তি । তাকে ঘিরেই নির্বাচন। তার জন্যেই তৈরি করা হয়েছে সংসদ ভবন। তার কথা বিবেচনায় রেখেই ডাকা হয়েছে এই নির্বাচনের । তিনি নেতা যিনি ভোটের সময় টোকাইকে ও বাবা বলেন , ফকিরকে খালু বলেন অনায়াসে।তার কোয়ালিটি অব ম্যানেজমেন্ট অত্যন্ত কৌশুলি টাইপ হয় । তিনি য়া বলেন তা যদি লিখে রেখে কয়েক দশক পর তাঁকে দেখানো হয় তাহলে তাাঁর কিন্ঞ্চিত খারাপ লাগবে না অথচ সাধারনে চমকে উঠবে । আরে ভাই তিনিই নেতা যিনি ভোট পান। নির্বাচিত হন।
ভোটারঃ
তিনি বাংলাদেেশর নাগরিক সনদ পাওয়া একজন মানুষ। প্রতি ইলেকশনে তিনি আঙ্গুলের ছাপ দিয়ে তার অধিকার প্রতিষ্ঠা করেন। তাঁকে সবাই চিনে না। তার কোনো প্রভাব নেই । তার জন্যে তৈরি করা হয়েছে রাস্তার পাশে এলোমেলো কিছু পাবলিক টয়লেট যেখানে টাকা ছাড়া কোন প্রবেশ নিষেধ। তাকে টাকা না থাকলে রাস্তার পাশেই প্রাকৃতিক প্রয়োজন মেটাতে হয়। তিনি বাংলাদেশের সম্পদ যিনি তার সমর্থিত দলের জন্য লাফালাফি করে কিছু টাকা আয় করে নির্বাচনী সময়টা মোটামুটি ভালোই কাটান। তারপর না খেয়ে কাটান।
হে নেতা ও ভোটার তোদের সবাইকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জানিয়ে চলে যাচ্ছি ভোট কেন্দ্রে দেখব বলে কোন নেতা হলেন জয়ী । সন্ত্রাশী না চাঁদাবজি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬

কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে মুক্ত হলো স্বদেশ?
কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত তারা?
কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম...
...বাকিটুকু পড়ুন৭১ পরবর্তী জামায়াতী রাজাকারদের ২.০ প্রজন্মের শাবকেরা যারা ৭১ এর মুক্তিসংগ্রাম নিয়ে সন্দেহ পোষন করে, যারা সেই মুক্তিসংগ্রামে ভারতীয় ষড়যন্ত্র খোঁজে তাদের অবস্থা ওইরকম সন্তানদের মতোই যারা নির্দ্বিধায় তাদের বাবাদের... ...বাকিটুকু পড়ুন

সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু...
...বাকিটুকু পড়ুনআমার এক পরিচিত মানুষ অসুস্থ। বারডেম হাসপাতালে তিনি চিকিৎসা নিতে চাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত কাজে হেল্প করতে পারবেন এমন কোন ব্লগার বন্ধু কি আছেন। যদি কেউ হেল্প করতে পারেন, তাহলে... ...বাকিটুকু পড়ুন