somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশা, নিরাশা ও হতাশা : ইসলামী দৃষ্টিভঙ্গী

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যিনি ঈমানদার, যিনি আল্লাহর ওপর তায়াক্কুল করেন তিনিই সর্বদা আশাবাদ ব্যক্ত করেন। ইসলাম ও ঈমান মানুষের আশা আকাংখাকে উৎসাহিত করে, পক্ষান্তরে নিরাশা, হতাশাকে করে নিরুৎসাহিত। প্রকৃতপক্ষে যিনি আল্লাহকে প্রভু, রাসূলকে (সা.) অনুসরণীয় অনুকরণীয় নেতা ও ইসলামকে দ্বীন বা জীবনব্যবস্থা হিসাবে গ্রহণ করেছে তার কি কোন হতাশা থাকতে পারে? না, কখনো না, হতাশা-নিরাশা তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ তা'আলা বলেন, ‘‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’’ (জুমার:৫৩) মূলত: হতাশা ও নিরাশা হলো শয়তানের বৈশিষ্ট্য। শয়তানের এক নাম ইবলিশ, যার অর্থ হলো ‘নিরাশ' বা ‘হতাশ'। মানুষ সৃষ্টির পরপরই আল্লাহ তা'আলা শয়তানকে নির্দেশ দিয়েছিলেন যে, আদমকে সেজদা করো। কিন্তু সে অহংকার বশত: সেই নির্দেশ পালন করতে অস্বীকৃতি জানাল। তাঁর মধ্যে বর্ণবাদের অহংকার জেগে উঠল। সে যুক্তি পেশ করে বলল আমি আগুনের তৈরী পক্ষান্তরে আদম মাটির তৈরী, আমি তার চেয়ে শ্রেষ্ঠ, সুতরাং আমি তাকে সেজদা করতে পারি না। তার এই অন্ধ যুক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি বিধায় সে হতাশা বা নিরাশার গভীর খাদে নিক্ষিপ্ত হলো। এ জন্য তার এক নাম ইবলিশ অর্থাৎ হতাশ বা নিরাশ হওয়ার কারণে তার নাম ইবলিশ। সে আল্লাহর লানতে নিপতিত হয়ে সেখান থেকে বহিষ্কৃত হলো। সে হতাশাগ্রস্থ ও ক্ষতিগ্রস্তদের প্রধান জীব। সে তার আসল পরিচয় গোপন করে বন্ধু বা হিতাকাংখী সেজে হযরত আদমকে আ: কুপামর্শ দেয়ার কারণে সে তার নাম শয়তান অর্থ ‘প্রচ্ছন্ন শক্তি' হিসাবে নিজেকে চিহ্নিত করল। প্রচ্ছন্ন রূপ ধারণ করেই সে মানুষকে ধোঁকা দেয়। সে আসল রূপ বা সত্য কথা বলে মুমেনদেরকে ধোঁকা দিতে পারে না। যেই বিষয়ে সে মানুষকে ধোঁকায় ফেলে, সেটি মানুষের সামনে সুন্দর,চাকচিক্য ও মোহনীয় আকারে উপস্থাপন করে থাকে। যার কারণে মানুষ সাময়িক সেই মরিচিকার পিছনে পাগলের মতো ছুটে চলে।

পক্ষান্তরে আদম আ: ও তাঁর স্ত্রী যখন নিজেদের ক্রটি সম্পর্কে ওয়াকিবহাল হলেন, তখন তাঁরা নিরাশ না হয়ে করুণার আঁধার গাফুরুর রাহিম মহান রবের ক্ষমার জন্য আশাবাদী হয়ে উঠেন। আল্লাহর প্রতি মজবুত ঈমান ও পূর্ণ তাওয়াক্কুল থাকার কারণে তাঁদের মধ্যে এ আশা জেগে উঠে যে, তাঁদের প্রভু তাঁদেরকে ক্ষমা করে দিবেন। ফলে তাঁরা বলতে লাগলেন,‘‘প্রভু হে! আমরা তো নিজেদের প্রতি জুলুম করে ফেলেছি, এখন যদি তুমি আমাদের ক্ষমা ও দয়া না করো, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত বা ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।’’(আরাফ : ২৩) তাঁদের প্রভু তাদেরকে নিরাশ করেননি। বরং তাঁদের তাওবা কবুল করে তাঁদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানবের অন্তর্ভুক্ত করেছেন। সেদিন আদম আ: যদি তাঁর প্রভুর ব্যাপারে আশাবাদী না হয়ে শয়তানের মতো হতাশ হতেন, তাহলে তাঁর ব্যাপারেও আল্লাহর সিদ্ধান্ত হয়তো বা ভিন্ন হতো। হযরত আদম আ: দো'আয় আমরা দেখেছি তিনি বলেছেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত বা ধ্বংসশীলদের অন্তর্ভূক্ত হয়ে যাবো।’’ এখানে ক্ষতিগ্রস্থ বলতে কাদেরকে বুঝানো হয়েছে? এখানে ক্ষতিগ্রস্ত বলতে হতাশাগ্রস্ত ইবলিস ও তার অনুসারীদেরকেই বুঝানো হয়েছে।

সুতরাং ‘হতাশা বা নিরাশা' শয়তানের বৈশিষ্ট্য। আর ‘আশা' হলো নবী-রাসূল ও আল্লাহর নিয়ামতপ্রাপ্তদের বৈশিষ্ট্য। দুনিয়ার যত আম্বিয়ায়ে কেরামগণ এসেছেন, তাঁদের প্রত্যেকেই দুনিয়া জোড়া বিপদকে মাথায় নিয়েও তাঁদের পথে অটল রয়েছেন। হতাশা কখনো তাঁদের পথরোধ করে দাঁড়াতে পারেনি। কারণ তাঁরা জানতেন যে, আল্লাহর মহানত্বের সামনে এ ধরনের আপদ-মুসিবত একবারেই তুচ্ছ। হিজরতের সময় হযরত আবু বকর ছিদ্দিক (রা.)-এর কথার জবাবে আল্লাহর রাসূল (সা.) বলেছিলেন, আমরা দু'জনমাত্র নই, বরং আমাদের সাথে আল্লাহ আছেন।’’ মানুষ যত বড় ত্রুটি-বিচ্যুতিই করুক, আল্লাহ গাফুরুর রাহিমের সামনে তা সামান্য। তিনি পাহাড়সম ত্রুটিও মাফ করে দিতে পারেন। দুনিয়ার সামান্য সম্পদ পাওয়ার জন্য আমরা যে প্রতিযোগীতায় লিপ্ত হই, না পেলে হতাশার অন্ধকারে নিমজ্জিত হই, আল্লাহর কাছে তা খুবই সামান্য ব্যাপার। সুতরাং ত্রুটি-বিচ্যুতি হলে, মাল-সামান ও ইজ্জত-আব্রু এবং অন্যান্য বস্তুগত বা অবস্তুগত জিনিস না পেলে হতাশ হওয়া মানে আল্লাহর মহানত্ব, গাফুরুর রাহিম ও মহান দাতার গুণগুলোকে অস্বীকার বা খাটো করার শামিল।

আশার মধ্যেই মানুষ বেঁচে থাকে। আশার কারণে মানুষ কাজ করে, কথা বলে, পথ চলে। আশা মানুষের শারীরিক ও মানসিক শক্তির চাকাকে সচল রাখে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও পেশাগত জীবনে আশা না থাকলে মানুষ অসামাজিক এক আজব জীবে পরিণত হয়। আশা সফলতার মূল চাবিকাঠি। মনে রাখা প্রয়োজন, আশা ঈমানের সাথেও সংশ্লিষ্ট। তাওয়াক্কুলের প্রবল বিশ্বাস ছাড়া মানুষ আশা করতে পারে না। অর্থাৎ আশা তাওয়াক্কুল থেকে আর তাওয়াক্কুল মজবুত ঈমান থেকে জাগে।

হতাশা বা নিরাশা এমন এক ক্ষতিকর বদগুণ যা মানুষের সকল প্রকার যোগ্যতাকে সমূলে বিনষ্ট করে দেয়। মানুষের শারীরিক, মানসিক ও নৈতিক শক্তিকে এমনভাবে দুর্বল করে দেয় যে, এই সকলক্ষেত্রে সে একজন অযোগ্য ও অকর্মণ্য ব্যক্তিতে পরিণত হয়। হতাশাগ্রস্ত এই ব্যক্তিটি পরিবারের শান্তিপূর্ণ পরিবেশকে যেমন ভাবে বিনষ্ট করে, তেমনি সমাজ ও পেশাগত জীবনে একজন অযোগ্য,অকর্মণ্য দায় হিসাবে চিহ্নিত হয়। হতাশা এমনভাবে ঘিরে ধরে যে ঢিলেমী তাকে সামনে চলার সকল পথকে রুদ্ধ করে দেয়। হতাশার আর একটি বড় প্রভাব হলো, হতাশাগ্রস্ত ব্যক্তি সকল কাজে নেতিবাচক মনোভাব প্রকাশ করে। নেতিবাচক অভিব্যক্তি তার অভ্যাসে পরিণত হয়। ইতিবাচকতা তার আজন্মের শুত্রুতে পরিণত হয়। এ ধরনের ব্যক্তিরা নেতিবাচক মনোভাব প্রচ্ছন্ন ও অপ্রচ্ছন্ন দুভাবে প্রকাশ করে। একটি ভাল কাজের প্রতি সকলেই ইতিবাচক সাড়া দিয়েছে, কিন্তু ঐ ব্যক্তি যে হতাশা রোগে আক্রান্ত, সে তার মনোভাব এমনভাবে প্রকাশ করবে, প্রাথমিকভাবে বুঝা যাবে না সে নেতিবাচক না কি ইতিবাচক। কিন্তু একটু ভালভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে, প্রচ্ছন্নভাবে সে নেতিবাচক মনোভাবই প্রকাশ করেছে। এ ধরনের ব্যক্তিরা নিজেরা তো সফলতার মুখ দেখতে পাই না, অধিকন্ত তারা অন্যেও সফলতাকে সহ্য করতে পারে না।

হতাশা আল্লাহর আনুগত্য ও ইবাদাতের বেলায়ও অবহেলা প্রকাশ করতে বাধ্য করে। এমনকি এক পর্যায়ে নিজের বিফলতা বা ব্যর্থতার জন্য আল্লাহকে দোষারূপ করতেও সে কুণ্ঠাবোধ করে না। সে মনে করে ঐ সফলতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির চেয়ে সে-ই যতোপুযুক্ত ছিল। তাকে না দিয়ে অন্যায় করা হয়েছে। ফলে সে তার পারিপার্শ্বিক সকল কিছুকেই দোষারূপ করতে থাকে। এই মনোভাবে কারণে সকলের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়। এবং সামাজিকভাবে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আল্লাহ রহমতের ব্যাপারে তার মধ্যে সংশয় দানা বেধে উঠে।

হতাশা নামক এই ঘাতককে দূর করার জন্য প্রথমত: আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। বেশী বেশী করে কুরআন, হাদীস অধ্যয়ন করতে হবে। কারণ আল কুরআনে আশার কথাই বেশী বেশী বলা হয়েছে। আল্লাহ তা'আলা বলেন, ‘‘হে ঈমানদারগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো।’’(বাকারা:১৫৩) দুনিয়া ও আখিরাতের যাবতীয় সফলতা ফরয ও নফল নামাযের ভেতরে নিহিত রয়েছে। রাসূল (সা.) কর্তৃক নির্ধারিত ব্যবস্থাপত্র হলো, যে কোন জটিলতা থেকে উদ্ধার ও আল্লাহর নিয়ামতে ভূষিত হওয়ার জন্য নামাযে নিবিষ্ট হয়ে যাও। কাঙিত বস্তুটি হুবহু লাভ না হলেও মানসিক প্রশান্তির সাথে সাথে অজ্ঞাতসারে অন্য কোন উপায়ে এমন সফলতা নেমে আসবে যার আশা সে কখনো করেনি বা প্রাপ্ত বস্তুটি তার স্বপ্নের বিষয় ছিল অথবা প্রাপ্ত বস্তুটির ব্যাপারে সে বরাবরই নিজেকে অযোগ্য ভেবে এসেছে।

ধৈর্য হতাশা রোগের একটি কার্যকরী প্রতিষেধক। ধৈর্য সফলতার সিঁড়ি। সকল প্রকার বিপদ অপসারণের জন্য এক মহৌষধ। রাসূল (সা.) বলেছেন,‘‘আল্লাহ তা'আলার পক্ষ থেকে সবর অপেক্ষা উত্তম ও ব্যাপক দান কাউকে দেয়া হয়নি।’’(মিশকাত) সুসময়ের জন্য অপেক্ষা করা ধৈর্যশীলদের একটি বিশেষগুণ এবং এটি একটি ইবাদাতও বটে। রাসূল (সা.) বলেছেন,‘‘ সুসময়ের জন্য অপেক্ষা করা সর্বোত্তম ইবাদাত। (মিশকাত) মু'মিন বান্দাগণ কোন কিছু না পেলে অপেক্ষা করে, ধৈর্যধারণ করে, কোন প্রকার হা-হুতাশ করে না, কোন অভিযোগ উত্থাপন করে না। বরং আল্লাহর কাছে নিরবে তার কথা বলে শান্তি ও স্বস্তি লাভ করে। হযরত সুহাইব (রা.) বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেছেন,‘‘মু'মিনের অবস্থা বিস্ময়কর। নি:সন্দেহে তার প্রত্যেকটি অবস্থাই উত্তম। মু'মিন ছাড়া এমনটি আর কারো ভাগ্যে জোটে না। তাহলে, আনন্দ অর্জিত হলে সে আল্লাহর কৃতজ্ঞ প্রকাশ করে। এটি তার জন্য উত্তম। আর কষ্ট হলে সে ধৈর্যধারণ করে। এটি-ও তার জন্য উত্তম।’’(মুসলিম) যারা কষ্টে ঘাবড়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং আপত্তি-অভিযোগ উত্থাপন করে, তাদের সফলতা কষ্টসাধ্য হয়ে উঠে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×