অনেক দুরারোগ্য রোগ-ব্যাধি দূর করে মধু
চিনি গুড় ইত্যাদির বিকল্প হলো মধু। এর রয়েছে যাদুকরি কিছু ওষুধি গুণ। শীতপ্রধান দেশগুলোতে মধু খাওয়ার প্রচলন বেশি। শীতকাল শুরু হওয়ার আগে থেকে আমাদের দেশের মানুষও মধু খাওয়ার কথা চিন্তা করেন এবং খান। এ সময়ে বাজারে বেড়ে যায় এর বিক্রি। অনেকে বলেন, আগের দিনে মানুষ প্রচুর মধু খেত। ফলে রোগ-ব্যাধিতে আক্রান্ত কম হতো। চিকিৎসকরা নিয়মিত মধু খাওয়ার পরামর্শ দেন। কারণ মিষ্টি এ খাবার অনেক ধরনের রোগ সারাতে বন্ধুর মতো কাজ করে।
মধুতে রয়েছে উচ্চমাত্রায় পুষ্টি। এক কেজি মধু সরবরাহ করে প্রায় ৩৩০০ ক্যালরি শক্তি। প্রতি কেজি মধুতে রয়েছে প্রায় ৫৫টি ডিমের সমমানের পুষ্টি। প্রকৃতি থেকে সরাসরি প্রাপ্ত মধুর এই উচ্চশক্তির ক্যালরি সাধারণ চিনি বা সুগারের মতো। এটি কোনোরকম রূপান্তর ছাড়াই সরাসরি সংযোজিত হয় অন্ত্র থেকে রক্তে। বিজ্ঞানীরা এর রাসায়নিক পরীক্ষা করে দেখেছেন, মানবদেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খনিজ বা মিনারেল ও ভিটামিন রয়েছে এই মধুতে। নিয়মিত মধু খেলে উপকারে আসে কোষ্ঠকাঠিন্য, পাকস্থলীও অন্ত্রের রোগ, কর্ণিয়ার অস্বচ্ছতা, চোখের পাতায় প্রদাহ বা জ্বালা-যন্ত্রণা, চোখের রোগ, মুখের প্রদাহ, অম্লাধিক্য, পক্ষাঘাত, স্নায়ুরোগ, মুখের পক্ষাঘাত ও মৃগীরোগ, অ্যাথেরোস্কোলেরোসিস, কার্ডিও ভাসকুলার রোগ, হৃদরোগ (রক্ত প্রবাহের অবরুদ্ধতাজনিত), উচ্চ রক্তচাপ, ত্বকের বিভিন্ন রোগ যেমন: ত্বকের এলার্জি, ত্বকের ক্ষত ইত্যাদি রোগে। মধুতে আছে বিভিন্ন প্রকার উচ্চ রঞ্জকতাও। মধু উপকারে আসে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, টাইফয়েড ও আমাশয়েও। ফলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। এতে ভিটামিন-২ কমপ্লেক্স এবং প্রচুর ক্যালসিয়াম থাকায় তা সুদৃঢ় করে স্নায়ু এবং মস্তিষ্কের কলা। এটি কোলেস্টেরলের মাত্রা কমায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মধু খেলে অনেক দুরারোগ্য রোগ-ব্যাধিও দ্রুত সারে। রুটি, বিস্কুট ইত্যাদির সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন রয়েছে বিভিন্ন দেশে। শীতের সময় কুসুম কুসুম গরম পানির সঙ্গে পরিমাণমত মধু মিশিয়ে তা খেলে শরীর ও মন চাঙ্গা হয়। আজকাল উন্নত প্রযুক্তিতে দেশে-বিদেশে চাষ হয় মধু। অর্থাৎ মধুর চাহিদাক্রমে বাড়ছে। বিভিন্ন ধরনের ওষুধের প্রধান কাঁচামাল এই মধু।
http://www.dailynayadiganta.com/
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


