বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১২, ৪ আশ্বিন ১৪
ছাত্রসমাজ যে আগামীদিনের কর্ণাধার এতে কোন সন্দেহ নেই, কারণ ছাত্ররা শিক্ষাঙ্গন থেকে বের হওয়ার পর দেশের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে, রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবে, রাষ্ট্রীয় সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবহার করবে, বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আর এই অর্থেই তখন আমরা বলতে পারি ছাত্ররা জাতির উন্নয়ন কর্মকাণ্ডের হাতিয়ার এবং ভবিষ্যত্ । বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পারি যে, ১৯৫২ সালে যে ভাষা আন্দোলন হয়েছিল তা ছাত্রদের মাধ্যমে সূত্রপাত হয়েছিল, এছাড়া তখন থেকে ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছিল, সেখানে ছাত্রদের ভূমিকা ছিল, আবার স্বাধীনতার পর স্বৈরাচারী শাসককে ছাত্ররাই হটিয়েছিল । উপরোক্ত আন্দোলনগুলোতে ছাত্ররা প্রকৃতভাবে অন্যায়, অসত্ ও অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং ছাত্র ও ছাত্ররাজনীতির সফল ব্যবহার করেছিল। তখন তারা তাদের যোগ্যতা ও মেধার সঠিক ব্যবহার করেছিল । কিন্তু বর্তমান সময়ের ছাত্ররাজনীতি তখনকার সময় থেকে প্রায় সম্পূর্ণ বিপরীত। তখনকার ছাত্ররাজনীতি শুরু হয়েছিল বিপ্লবের জন্য, কল্যাণের জন্য; কিন্তু এখনকার ছাত্ররাজনীতি চলছে কোন রাজনৈতিক দলের ইস্যু বাস্তবায়নের জন্য। আমরা আগের চেতনা ও উদ্দীপনা নিয়ে ছাত্ররাজনীতি করলেও বর্তমানে প্রকৃতপক্ষে আমাদের ছাত্ররাজনীতির কোন দরকার নেই, যা করি তা আমরা ফাঁকা উদ্দেশ্যেই করে চলছি।
আমাদের দেশে বর্তমানে যে ছাত্ররাজনীতি আছে তা কোন না কোনভাবে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। তারা ছাত্ররাজনীতিতে থেকে তাদের নিজেদের দলের এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। এতে করে যখন যে সরকার ক্ষমতায় আসে তখন তারা শিক্ষাঙ্গনগুলোতে মাথাঝাড়া দিয়ে উঠে। এতে শিক্ষাঙ্গনে শিক্ষার আসল পরিবেশ নষ্ট হয়। তারা সরকারের ছত্রছায়ায় বিভিন্ন প্রকার অপরাধকর্মে লিপ্ত থাকার কারণে অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও সাধারণ ছাত্ররা আতংকে থাকে, যা একজন শিক্ষার্থীর লেখাপড়ার জন্য শিক্ষার মান ও পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে দাঁড়ায়, যেটা কখনই কাম্য হতে পারে না। আর এরকম পরিবেশে থেকে একজন শিক্ষার্থী বের হওয়ার পর দেশ ও জাতির উন্নয়নের কারিগর হতে পারে এটা ভাবা বোকামির কাজ হবে। ছাত্রদের সহিংস রাজনীতির কারণে শিক্ষাঙ্গন থেকে দক্ষ ও যোগ্য নাগরিক হয়ে একজন শিক্ষার্থীর বের হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। আর তখন আমরা বলতে পারি না ছাত্ররা দেশ ও জাতির পরিবর্তনের চালিকাশক্তি হবে।
মো. সাইদুল ইসলাম
তড়িত্ কৌশল বিভাগ (বিএসসি ইন ইইই), ৪র্থ বর্ষ,
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর ।
(ছাত্ররাই পরিবর্তনের চালিকাশক্তি
ছাত্ররাই পরিবর্তনের চালিকাশক্তি-আমার লেখাটি দৈয়নিক ইত্তেফাকে প্রকাশিত )
Click This Link
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


