somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুসল্লীদের কর্মসূচিতে পুলিশী হামলায় নিন্দার ঝড়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাসূল (সাঃ)-এর বিরুদ্ধে নাস্তিক বাম ব্লগারদের কটূক্তির প্রতিবাদে সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ ও আওয়ামী ক্যাডারদের হামলায় সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠন। পৃথক পৃথক বিবৃতিতে বলা হয়েছে, সরকার ঈমানী সমাবেশে পুলিশী হামলা করে নাস্তিক মুরতাদদের পক্ষ নিয়েছে। যুদ্ধাপরাধের বিচারের নামে সরকারি ব্যবস্থাপনায় শাহবাগের মঞ্চ করে তারা ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শাহবাগে রাসূল (সাঃ)-এর বিরুদ্ধে কটূক্তি করলেও মুসল্লিদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করছে পুলিশ। এতে করে সরকার সারা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সরকার যদি নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তৌহিদী জনতা ও ইসলামী সংগঠনগুলো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সারা দেশে ইসলামী ঐক্যজোটের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও সরকারদলীয় ক্যাডারদের ন্যক্কারজনক হামলা ও নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান জালিম সরকার ঈমানী সমাবেশে হামলা করে নাস্তিক মুরতাদদের রক্ষা করার অপপ্রয়াস চালাচ্ছে। এই সরকার একদিকে নাস্তিক মুরতাদদের পক্ষাবলম্বন করে পুলিশ প্রহরায় সরকারি ব্যবস্থাপনায় শাহবাগে মঞ্চ নির্মাণ করে দিয়ে দেশে উত্তেজনা সৃষ্টি করছে। অন্যদিকে আল্লাহ, মহানবী (সাঃ) ও ইসলাম নিয়ে চরম ধৃষ্টতা প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে দেশের ইসলামপ্রিয় জনগণ গতকাল বাদ জুম'আ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি মসজিদ থেকে যখন শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করার চেষ্টা করেছে তখন নির্বিচারে তাদের ওপর পুলিশ লেলিয়ে দিয়েছে। ছাত্রলীগ ক্যাডাররা সাধারণ মুসল্লীদের ওপর পৈশাচিক হামলা চালিয়ে অনেককে পঙ্গু করে দিয়েছে। সরকার আল্লাহ এবং আল্লাহর রাসূল (সাঃ)-এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এহেন পরিস্থিতিতে কোনো ঈমানদার মুসলমানের ঘরে বসে থাকার সুযোগ নেই। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আল্লাহ এবং রাসূলের ইজ্জ বাঁচাতে মুরতাদদের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত রাখতে হবে। নেতৃবৃন্দ এটিএনের জাহিদুজ্জামান তুহিনসহ সাংবাদিকদের ওপর অনাকাঙ্ক্ষিত হামলায় দুঃখ প্রকাশ করে বলেন, মুসলমানদের ঈমানী আন্দোলনকে দমিয়ে রাখার কোনো শক্তি বর্তমান সরকারের নেই।

বিবৃতি প্রদানকারীরা হলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুর রকীব, এডভোকেট মাওলানা আবুল হাসানাত আমিনী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, যুগ্ম-মহাসচিব মুফতী মুহাম্মদ তৈয়্যেব, অধ্যাপক এহতেশাম সারোয়ার, অধ্যাপক আবদুল করীম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল প্রমুখ।

নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা মোঃ আবদুর রকিব এডভোকেট ও মহাসচিব মাওলানা মোঃ আবদুল লতিফ নেজামী ইসলাম বিদ্বেষী ব্লগারদের লেখায় সর্বশক্তিমান আল্লাহ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী (সা.), ইসলাম, ঈদ, নামাজ, রোজা, হজ্ব, ঢিলা-কুলুখ, সিজদা প্রভৃতি ইসলামী অনুশাসন সম্পর্কে অত্যন্ত অবমাননাকর, ব্যাঙ্গাত্মক, কুরুচিপূর্ণ, অশ্লীল, অশালীন, ঔদ্ধত্যপূর্ণ, লাগামহীন ও হিংসাত্মক মন্তব্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনসমূহের আহূত সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে পুলিশের বেধড়ক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গুলীতে বহুসংখ্যক লোকের হতাহতের ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেছেন যে, এতে বর্তমান সরকার যে নাস্তিক-মুরতাদদের পৃষ্ঠপোষক তা আরেকবার প্রমাণিত হয়েছে।

ইসলামী আন্দোলনের সমাবেশে গুলী করে নগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুমসহ নেতৃবৃন্দের আহতের ঘটনায় ২৫ সমমনা ও ইসলামী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আরো কয়েকটি ইসলামী সংগঠনের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুলী চালায়। এতে ২০ জনকে গুলী করার নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। তাছাড়াও শতাধিক লোক আহত ৩৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার নিন্দাযোগ্য। তারা বলেন, সরকার নাস্তিক-মুরতাদদেরকে গ্রেফতার না করে উল্টো ঈমানদার জনতার ওপর গুলী ও লাঠিপেটা করে বাম-রাম ও নাস্তিক-মুরতাদদের উৎসাহিত করেছে সরকার।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ২৫ সমমনা ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের চেয়ারম্যান শহিদুল ইসলাম কবির, বাংলাদেশ মুসল্লি কমিটির সভাপতি ও ৭১ শহীদ পরিবার ওয়েল ফেয়ার সোসাইটির চেয়ারম্যান জমীর আলী, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, অপসংস্কৃতি প্রতিরোধ আন্দোলনের চেয়ারম্যান মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ঢাকা মহানগর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ, বাংলাদেশ ইসলামী শ্রমিক সমাজ এবং সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মাওলানা মোঃ শওকত আমীন পীর সাহেবসহ ২৫টি সংগঠন।

তওহীদি জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা ও নিহতের ঘটনায় ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মওলানা মুহাম্মদ ঈসা শাহেদী নিন্দা জানিয়ে বলেন, ফ্যাসিবাদী সরকার রাসূল প্রেমিক জনতার ওপর হামলা করে জঘন্য অপরাধ করেছে। তিনি ইসলাম প্রিয় জনতাকে নাস্তিক-মরতাদদের বিরুদ্ধে চলমান আন্দোলনকে আরো বেগবান করার আহবান জানান।

এছাড়াও পুলিশী ও সরকার দলীয় ক্যাডারদের হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক এবং জাতীয় ওলামা পরিষদ বাংলাদেশ পৃথক বিবৃতি দিয়েছেন।
Source: D.S
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×