নওগাঁয় গতকাল সরকারদলীয় ক্যাডাররা পত্রিকা হকারদের লাঞ্ছিত করে আমার দেশ ও নয়া দিগন্ত-এর বান্ডিলে আগুন ধরিয়ে দেয়। এর প্রতিবাদে নিজেদের কাছে থাকা অন্যান্য জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রায় ১২ হাজার কপি পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ হকাররা। সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে দশটার দিকে ঢাকা ও বগুড়া থেকে পত্রিকার গাড়ি এসে নওগাঁ শহরের নওজোয়ান মাঠের কাছে পৌঁছলে সেখানে অপেক্ষমাণ পত্রিকা এজেন্ট ও হকাররা গাড়ি থেকে পত্রিকা নামিয়ে নিচ্ছিলেন। এ সময় হঠাত্ করে সরকারদলীয় একদল উচ্ছৃঙ্খল যুবক হকারদের কাছ থেকে আমার দেশ ও নয়া দিগন্ত পত্রিকার বান্ডিল কেড়ে নিতে গেলে হকাররা বাধা দেয়। কিন্তু দুর্বৃত্তরা হকারদের লাঞ্ছিত করে পত্রিকা নিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ক্ষোভে-দুঃখে হকাররা নিজেরা তাদের কাছে থাকা গতকালের অন্যান্য সব পত্রিকার বান্ডিল রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই পড়ে ছাই হয়ে যায় প্রায় ১২ হাজার কপি পত্রিকা। এরপর হকাররা সেখানে বিক্ষোভ করে। এ সময় প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পত্রিকা এজেন্ট সাইদুর রহমান, মোসাদ্দুর রহমান খোকন, জাকের আলী জানান, প্রথম আলো, কালের কণ্ঠ, জনকণ্ঠ, সব প্রত্রিকা পুড়িয়ে দেয়া হয়েছে।
নওগাঁ জেলা হকার সমিতির সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, এবাদুর রহমান জানান, সরকারদলীয় উচ্ছৃঙ্খল কিছু যুবক অন্যায়ভাবে তাদের সদস্যদের লাঞ্ছিত করে পত্রিকা ছিনিয়ে নেয়। তারা জানান, ‘আমরা গরিব মানুষ, আমাদের ক্ষতি করবেন না’- বলে সন্ত্রাসীদের কাছে মিনতি করলেও তারা আমার দেশ ও নয়া দিগন্তের কপি ছিনিয়ে নেয়।
হকার নেতারা জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এর প্রতিকার না হওয়া পর্যন্ত নওগাঁয় কোনো পত্রিকা বিতরণ করা হবে না।
পাবনায় আমার দেশ পত্রিকায় অগ্নিসংযোগ : গতকাল সকাল ১০টায় পাবনায় আমার দেশ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে পাবনা জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ।
পত্রিকা এজেন্ট জানান, সকাল ১০টার দিকে সংবাদপত্রের গাড়ি পাবনায় আসামাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে সংবাদপত্র গাড়ির ওপর হামলা করে এবং আমার দেশ-এর সব কপি নিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় পত্রিকা হকাররা বাধা দিলে তাদের মারধর করা .
source: D. amar desh

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


