যন্ত্রণার প্রতিকার
এস.এম সাথী বেগম
সাইদুর রহমান
আগুন আগুন খেলবে আমার সাথে
আমাকে পোড়াবে ইচ্ছে মত,
যদি তাই ভেবে থাক
বল না একবার
তোমাকে সুখী করতে
ভিতরে আগুন জ্বালাবো শতবার।
আমায় পোড়াতে গিয়ে
পুড়েছে তোমার মন
অথচ ভেবেছিলে এই দাহ- শিখায়
পুড়তে পুড়তে দেহ অঙ্গার করে
আমায় যন্ত্রণায় রাখবে সারাক্ষণ।
তুমিতো পুড়েছ নিজেই
তোমার দেয়া আগুনের পাতা ফাঁদে
অথচ এই উনুন ভরা আগুন নিয়ে
তোমায় খেলতে নিষেধ করেছি
তোমায় সাবধান করেছি প্রতিবার।
জানি, আজ নিয়তি তোমার বড়ই কঠিন
সমাজে তুমি উপহাসে- পরিহার
কেবল আমি এ আগুন নেভাতে পারি
করতে পারি তোমার যন্ত্রণার প্রতিকার।
(কবিতাটির ১ম ছয় লাইন লিখেছেন এস.এম সাথী বেগম আর পরের চৌদ্দ লাইন সাইদুর রহমান)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






