হযরত সাফওয়ান ইবনে অাসসাল (রাঃ) বলেন, অামি রসূল (সাঃ) এর নিকট অাসিলাম । তিনি তাঁহার একটি লাল চাদরে হেলান দিয়া মসজিদে বসিয়াছিলেন । অামি বলিলাম ইয়া রসূলুল্লাহ, এলমের তালাশে অাসিয়াছি । তিনি বলিলেন , তালেবে এলমকে মারহাবা !
(তাবারানি) (তারগীব) (হায়াতুস সাহাবা)
হেলাল ইবনে ইয়াসাফ (রঃ) বলেন , অামি বসরায় পৌছলাম। এবং মসজিদে প্রবেশ করিয়া দেখিতে পাইলাম যে, সাদা চুল সাদা দাড়িওয়ালা একজন বৃদ্ধ একটি থামের সহিত হেলান দিয়া মজলিশের লোকদিগকে হাদিস শুনাইতেছেন । অামি বলিলাম উনি কে? তাহারা বলিল ইনি হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) । (ইবনে সাদ)
অাবু বকর ইবনে অাবু মুসা (রঃ ) হইতে বর্নিত হইয়াছে যে, হযরত অাবু মুসা (রাঃ) এশার নামাযের পর হযরত ওমর ইবনে খাত্তাব (রাঃ) এর নিকট অাসিলেন । হযরত ওমর ( রাঃ) বলিলেন , কেন অাসিয়াছেন? তিনি বলিলেন , অাপনার সহিত কথা বলিবার জন্য অাসিয়াছি। হযরত ওমর (রাঃ) বলিলেন এই সময় ! তিনি বলিলেন, এলেম সম্পর্কীয় কথা। ওমর ( রাঃ) বসিয়া গেলেন । তাহারা দীর্ঘ সময় পর্যন্ত অালোচনা করিলেন । হযরত মুসা (রাঃ) বলিলেন , হে অামিরুল মুমিনীন , ( তাহাজ্জুদের ) নামাজের সময় হইয়াছে। তিনি বলিলেন অামরাতো নামাযেই অাছি ।
(কানয)
( অাজ মসজিদে ও মাদরায় এলেম শিখার পরিবেশ তারাই করছে, যাদেরকে তুমি বলো গাট্টি ওয়ালা)

সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



