ভিন্ন আঙ্গিকে রুশ রাজনীতি নিয়ে পারফর্মেন্স করে ব্যান্ডটি। পারফর্মেন্সের জায়গাগুলোও হঠাত্ করেই চুড়ান্ত করা হয়। পরে তাদের পারফর্মেন্সের ভিডিও ফুটেজ এডিট করে ইন্টারনেটে আপলোড করা হয়।
ফেবু্রয়ারী ২০১২ তে মস্কোতে ক্রাইস্ট দ্য সেভিয়রের ক্যাথেড্রাল নিয়ে অবৈধ একটি পারফর্মেন্স উপস্থাপণ করে দলটি। আর তার পরিণতি হয় মামলা। ১৬ মার্চ আটক করাহয় ৩ জন সদস্যকে। কয়েকদিন আগে অবশ্য জামিন পেয়েছেন একজন। দুজন কারাগারেই আছেন। বাকী সদস্যের মধ্যে দুজন আবার ঝামেলা এড়াতে রাশিয়াকে বিদায় জানিয়ে দেশান্তরী। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি পশ্চিমাদের কাছে ব্যপক সমালোচিত হয়। রুশ বাকস্বাধীনতা এমনিতেই প্রশ্ন বিদ্ধ তার উপর আবার নারীদের।
নামের মতই অশ্লীলতা নিয়ে গান করে ব্যন্ডটি। অবশ্য এটাই তাদের প্রতিবাদের ভাষা। অভিযোগ আছে, তারা গান গায় না, চিল্লাচিল্লি করে। যে ভাবেই হোক, প্রতিবাদের অভূতপূর্ব ভাষা পুসি রায়ট।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





