শুরুতেই পাল্টাপাল্টি ধাওয়া, অস্থিরতা। নায়ক-খলনায়কের চিরায়ত ‘চেজিং’ তাণ্ডবে ইস্তাম্বুলের সড়কবিপণির মালপত্র এধার ওধার। জানে বাঁচতে ছিটকে পড়ছেন লোকজন। এমন দৃশ্যেই শুরু বন্ড সিরিজের সর্বশেষ কিস্তি স্কাইফল। এখন পর্যন্ত সিনেমাটি যথেষ্ট সাড়া জাগাতে সমর্থ্য হয়েছে বলে মানছেন সমালোচকরা।
লম্বা সময় ধরে গুপ্তচরজীবনের উত্তেজনার বশে দর্শক ধরে রাখা সিরিজটির এ বছর পঞ্চাশে পা রাখল। কাজেই ড্যানিয়েল ক্রেগ অভিনীত ৩ নম্বর আর সিরিজের ২৩ নম্বর সিনেমা স্কাইফল নিয়ে প্রত্যাশা আকাশ ছাড়িয়ে যাওয়াই স্বাভাবিক। ১৯৬২ সালে শন কনারির ‘ডক্টর নো’র মাধ্যমে বন্ড সিরিজের পর্দায় কাঁপন শুরু। আগের ২২টি সিনেমা এখন পর্যন্ত কামিয়েছে প্রায় ৫০০ কোটি ডলার। তবে স্কাইফলের মতো প্রথম সপ্তাহশেষে ঝুলি ভারী করতে পারেনি আর কোনো ছবি। বন্ডের জন্মভুমি ব্রিটেন ও আয়ারল্যান্ডে মুক্তি পাওয়ার পর স্কাইফলের প্রায় ২ কোটি পাউন্ডের টিকিট বিক্রি হয়।
স্কাইফলের শুরুতে নায়ক-খলনায়কের পাল্টাপাল্টি ধাওয়া দর্শকদের চোখই কেবল বড় করে না। বিশেষ তাত্পর্য আছে এসবের। পর্দায় যে সাধারণ মানুষগুলো ছিটকে পড়ছে, আসলে সিনেমায় তারা তো দর্শকের মতো সাধারণ মানুষেরই প্রতিনিধিত্ব করে। স্টিফেন স্পিলবার্গ পরিচালিত ইন্ডিয়ানা জোন্স সিরিজেও এমন পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা অনেক। এর মাধ্যমে সিনেমাকে বিশ্বজনীন গ্রহণযোগ্যতা পাইয়ে দেয়ার প্রবণতা থাকে। তার ওপর শ্বাসরুদ্ধ উত্তেজনা আনার সূত্রবদ্ধ কিছু দৃশ্য তো থাকতেই হয়। বন্ড সিরিজে চিরচেনা গাড়ি নিয়ে তাড়া করার দৃশ্যও দেখা যাবে স্কাইফলে।
পাল্টাপাল্টি ধাওয়ার একটা দৃশ্য আছে চলন্ত ট্রেনের ওপর। সেখানে কোনো স্টান্ট ছাড়াই বন্ড নামের স্বার্থকতা দেখিয়েছেন ড্যানিয়েল ক্রেগ। আজকাল সিনেমার বিশেষ দৃশ্যের প্রায় সবটাই স্পেশাল অ্যাফেক্টের ছোঁয়ায় হয়ে ওঠে বাস্তবের চেয়েও নিখুঁত। তবে তার জন্য একটু হলেও তো ভিত্তি গড়ে দিতে হয়। ড্যানিয়েল ক্রেগ এ সিনেমায় তাই করে দেখিয়েছেন। স্টান্টম্যানের কাজ কমিয়ে নিজেই চ্যালেঞ্জে নেমে পড়েন। স্কাইফলের আগের কিস্তি কোয়ান্টাম অব
সোলেস নিয়ে সেভাবে সফল হতে পারেননি ড্যানিয়েল ক্রেগ। তবে এবার বন্ড নামের প্রতি পুরো সুবিচার করেছেন তিনি। সব্যসাচী ভূমিকায় নেমে নিজের সর্বোচ্চটাই দিয়েছেন তিনি। বিশেষ দৃশ্য মূল্যায়নে তাকে মার্শাল আর্টের গুরু বলা না গেলেও বিজ্ঞানভিত্তিক যুদ্ধের সুপণ্ডিত অনায়াসেই বলা যায়। প্রচণ্ড ইচ্ছাশক্তির সঙ্গে যোগ হয়েছে সেই বন্ডীয় ক্যারিশমা। পরিচালক স্যাম মেন্ডেস জানিয়েছেন, ওই দৃশ্যের জন্য ‘বাস্তবের বন্ড’ নিয়ে তিনি সত্যিই ভয় পেয়েছিলেন।
আবেগ উদ্রেককারী নাটকীয় বাস্তবতার স্কাইফলে চরিত্রের গুরুত্বে বন্ড নন, এগিয়ে থেকেছেন তার বস এম। তার চরিত্রে বড় পরিবর্তন আছে এ সিনেমায়। ঘটনাক্রমে ন্যাটোর গুপ্তচরদের তথ্য অপরাধীদের কাছে ফাঁস হলে এমের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। দাবি ওঠে তাকে অপসারণ করারও। পরিস্থিতি সামাল দেয়ার উপায় খুঁজতে থাকেন তিনি।
ইস্তাম্বুলের পাল্টাপাল্টি ধাওয়ার দৃশ্যে গুলিবিদ্ধ হন বন্ড। মারা গেছেন বলেই সবাই মনে করে। ওদিকে জেমস বন্ড এমের বিষয়ে এত কিছু জানেন না। ‘নিহত’ বন্ড তখন সমুদ্রবিলাসে খায়েশ মেটাতে ব্যস্ত। অবশ্য সব বন্ডের কাছেই খায়েশ মেটানোর বিষয়টি মামুলি। এতে দর্শক বিনোদনের ব্যাপার তো আছেই। তবে তার কর্মস্থল এমআইসিক্সের দফতরে হামলার কথা শুনে ফিরতেই হয় লন্ডনে।
স্কাইফলে সিনেমায় নাটকীয় কিছু পরিবর্তন আছে। মুক্তি পাওয়ার আগে ও পরে এ নিয়ে কৌতূহলও তৈরি হয়েছে ব্যাপকভাবে। সবচেয়ে বড় পরিবর্তন এ সিনেমায় বিশ্বরাজনীতির অনুপস্থিতি। প্রায় ২০ কোটি ডলার বাজেটের এ সিনেমার বাণিজ্যিক দিকটাও চোখে পড়ার মতো। বিশাল দর্শকগোষ্ঠীকে লক্ষ্য করেই নির্মিত হয় স্কাইফল। জন-ঔত্সুক্যের উৎস গুপ্তচর কাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত জীবনের নাটকীয়তা। সব শ্রেণীর দর্শককে আকর্ষণ করার মতো দৃশ্যে ভরপুর এ সিনেমা। এখনকার শিক্ষার্থীরা যেন বিদ্যার পাশাপাশি অন্য গুণেরও অধিকারী হয়, সে জন্য জোর প্রচেষ্টা চালান সবাই। এ নিয়ে হচ্ছে রাজনৈতিক বিতর্কও। বন্ডের কর্মকাণ্ডও যেন তারই প্রতিফলন। বন্ডকে দেখে অনেক কাজের কাজি হওয়ার ইচ্ছেটা মাথাচাড়া দেয়াটা অনেকের কাছেই স্বাভাবিক মনে হবে।
জেমস বন্ড সিরিজ এখন আর সাদামাটা সিনেমা প্রকল্পেই সীমাবদ্ধ নয়। অমরত্ব লাভ করেছে এ সিরিজ। সিরিজের বয়স বাড়লেও যুগের সঙ্গে নিজেকে ভালোভাবেই মানিয়ে নিয়েছেন প্রথম বন্ড শন কনারি থেকে শুরু করে রজার মুর, পিয়ার্স ব্রসনানরা। পুরো সিরিজের সঙ্গে একদিকে প্রযুক্তির এবং অন্যদিকে বিশ্বরাজনীতির সংযোগ শুরু থেকেই রয়েছে। খাপ খেয়েছে সময়ের সঙ্গে। সেদিক থেকে মোটেও ব্যতিক্রম নন ড্যানিয়েল ক্রেগ ও স্কাইফল। তাই স্কাইফলের ড্যানিয়েল ক্রেগই আজকের যুগের— বন্ড, জেমস বন্ড।
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।