somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমকিতে গ্রামীণফোনে টেলিনরের বিনিয়োগ

০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে নরওয়ে-ভিত্তিক টেলিকমস কোম্পানি টেলিনরের ২৬০ কোটি ডলারের (বর্তমান বাজারমূল্য হিসাবে) বিনিয়োগ হুমকির মুখে পড়েছে। নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান হওয়ার পরও গ্রামীণফোনে এ বিপুল অর্থের বিনিয়োগ নিয়ে অস্বস্তিতে রয়েছে টেলিনর। বাংলাদেশের শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ওপর সরকারের কর্তৃত্ব নিয়ে টানাপড়েনের প্রেক্ষিতে এ পরিস্থিতির উদ্ভব হয়েছে। গ্রামীণফোন বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল ফোন অপারেটর, বাজারে যার ৪০ শতাংশ শেয়ার রয়েছে। টেলিনর ও গ্রামীণ টেলিকম লিমিটেড যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ১৯৯৭ সাল থেকে এর ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এই ব্যবসা শুরু করেন। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও ইউনূসের মধ্যে তিক্ত লড়াইয়ের মাঝে পড়েছে টেলিনর। ইউনূসের মাঝে রাজনৈতিক উচ্চাভিলাষ লুকিয়ে আছে বলে সন্দেহ প্রকাশ করেছে সরকার। তিন দশক ধরে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনকারী ড. ইউনুসকে ২০১১ সালে ওই পদ থেকে অপসারণ করা হয়। গ্রামীণ ব্যাংকের পরিচালনা কাঠামো এবং গ্রামীণফোনের মতো এর অঙ্গ প্রতিষ্ঠানগুলোর মর্যাদা নিরূপণে গত বছর একটি কমিশন গঠন করে বাংলাদেশ সরকার। কমিশনের পর্যালোচনায় বলা হয়, ১৯৯৬ সালে গ্রামীণফোনের যে অরিজিনাল বা মূল লাইসেন্স ইস্যু করা হয়, সেটি বেআইনিভাবে গ্রহণ করা হয়েছিল। সম্প্রতি ওই কমিশনের এক অন্তর্বর্তী রিপোর্টে বলা হয়, অংশীদাররা আনুষ্ঠানিকভাবে একটি কোম্পানি গঠনের আগেই সমঝোতা স্মারকের ভিত্তিতে অসঙ্গতভাবে ওই লাইসেন্স ইস্যু করা হয় এবং পরে সেটি বেআইনিভাবে গ্রামীণফোনকে হস্তান্তর করা হয়। রিপোর্টে অবিলম্বে গ্রামীণফোনের লাইসেন্স বাতিল অথবা টেলিনরকে গ্রামীণফোনের ১৬ শতাংশ মালিকানা; যার অর্থমূল্য প্রায় ৪১ কোটি ৫০ লাখ ডলার পরিত্যাগ করে গ্রামীণ ব্যাংককে প্রদানের আহ্বান জানানো হয়েছে। টেলিনর গ্রামীণফোনে ১৬০ কোটি ডলার বিনিয়োগ করেছে এবং প্রতিষ্ঠানটি লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে অনুচিত কিছু করার বিষয়টি অস্বীকার করে জানিয়েছে, গত বছর কোনো ধরনের অসুবিধা ছাড়াই এই লাইসেন্স নবায়ন করা হয়েছে। তবে পুরো বিষয়টা নিয়ে কোম্পানি উদ্বিগ্ন এবং এক বিবৃতিতে তারা বলেছে, বাংলাদেশে তাদের স্বার্থ রক্ষায় তারা সম্ভাব্য সব ধরনের আইনগত পদক্ষেপ নেবে। কোম্পানিটি তার বিবৃতিতে আরো জানায়, বাংলাদেশ সরকার ও অধ্যাপক ইউনূসের মধ্যে চলমান বিতর্কে টেলিনর উদ্বিগ্ন, কারণ এর ফলে বাংলাদেশে তাদের বিপুল পরিমাণ বিনিয়োগের ওপর প্রভাব পড়ছে। টেলিনর আশা করে, সরকার দেশের আইন ও আন্তর্জাতিক চুক্তিগুলো মেনে চলবে যেখানে বিদেশি বিনিয়োগকারীদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। এ ব্যাপারে ড. ইউনূসের কোনো মতামত পাওয়া সম্ভব হয়নি। গ্রামীণফোনের ৫৫ দশমিক ৮ শতাংশ মালিকানা টেলিনরের, ৩৪ শতাংশ মালিকানা গ্রামীণ টেলিকম লিমিটেডের এবং বাকি ১০ শতাংশ ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যবসা করছে। বাংলাদেশে গ্রামীণফোন টেলিনরের সবচেয়ে লাভজনক ব্যবসা, গত বছর ট্যাক্স, অবচয় ও ঋণ পরিশোধের আগে যার লাভের পরিমাণ ছিল রেকর্ড ৫৩ দশমিক ৩ শতাংশ। গ্রামীণ ব্যাংক কমিশনের রিপোর্টে টেলিনরকে গ্রামীণফোনের ১৬ শতাংশ মালিকানা পরিত্যাগ করতে বলা হয়েছে, যা ২০০২ সাল থেকে কার্যকর হবে। একই সঙ্গে ব্যবসার লভ্যাংশ পুনঃপরিশোধ করতে হবে এবং আনুমানিক ৭৬ কোটি ডলারের সম্পদ স্থানান্তরের কথা বলা হয়েছে। এ পর্যন্ত সরকার এই কমিশনের রিপোর্ট বা গ্রামীণফোন সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। কমিশনের চেয়ারম্যান মামুন উর রশিদ বলেছেন, তিনি টেলিনরের প্রতি সহানুভূতিশীল, তবে তাদের প্রস্তাবনা সঠিক। গ্রামীণ ব্যাংকের সঙ্গে মূল সমঝোতা চুক্তি টেলিনর বলেছিল, তারা মোবাইলফোন ব্যবসায় ৫১ শতাংশ মালিকানা রাখবে, তবে ৬ বছর পর তা কমিয়ে ৩৫ শতাংশে নামিয়ে আনতে পারে, সেক্ষেত্রে চুক্তির বিষয়ে আপত্তি তোলার প্রথম অধিকার গ্রামীণকে দেয়া হয়েছে। পরবর্তীতে লাভজনক এ ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখার ব্যাপারে টেলিনরের সিদ্ধান্ত ড. ইউনূসের সঙ্গে টেলিনরের সম্পর্কের অবনতির কারণ হয়ে দাঁড়ায়। ড. ইউনূস বেশ কয়েকবার প্রকাশ্যেই টেলিনরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। এমনকি ২০০৬ সালে নরওয়ের নোবেল শান্তি পুরস্কার গ্রহণের ঐতিহাসিক সফরেও অভিযোগ করেন তিনি। কমিশনের চেয়ারম্যান রশিদ বলেন, সরকারের জন্য যতটা না তার চেয়ে বেশি ভূমিহীন নারীদের জন্য তারা ওই অর্থ ফেরত চান। টেলিনরের এই সমস্যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পশ্চিমা টেলিকম কোম্পানিগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তারই সর্ব সাম্প্রতিক উদাহরণ। ভারতে ভোডাফোন ট্যাক্স নিয়ে এক তিক্ত বিতর্কের মুখে পড়েছে। আর ভারতীয় সুপ্রিমকোর্ট লাইসেন্স বাতিলের রায় দেয়ায় টেলিনরকে ব্যবসা করার পরিকল্পনা বাধ্য হয়েই পরিত্যাগ করতে হয়েছে।

সূত্র: দৈনিক যায়যায়দিন, মার্চ ০৬, ২০১৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×