somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ক্ষনজন্মা রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধাঞ্জলী

৩০ শে মে, ২০১৩ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জেনারেল জিয়াকে দেখিনি, শুধু তার সম্পর্কে শুনে এসেছি। একজন মুক্তিযোদ্ধা, সফল সেনানায়ক, পরবর্তীকালে অসম্ভব জনপ্রিয় একজন রাষ্ট্রনায়ক। তার মৃত্যুর পরে দেশী বিদেশী খবরের কাগজের শিরোনাম, ছবিগুলোই প্রমান করে যে একজন রাষ্ট্রনায়ক হিসেবে জিয়া মানুষের হৃদয়ের কতটা কাছাকাছি ছিলেন।

আমার বাবার কাছে শোনা,
"১৯৮১ সালের এই দিনে জিয়ার মৃত্যুর খবর শোনার পর পুরো গ্রামের সব লোক আমাদের বাড়িতে এসে জড়ো হয়েছিলো। আমাদের বাড়িতে একটা সাদাকালো টিভি ছিলো, পুরো গ্রামে আর কোন টেলিভিশন ছিলোনা। আমার বাবা সেটা বাড়ির উঠানে সেট করে দিয়েছিলেন, যাতে সবাই দেখতে পারে। গ্রামে গ্রামে গায়েবানা জানাযা হয়েছিলো, চারদিকে শোকের মাতম, এক অদ্ভুত নীরবতা, সবাই যেন শোকে স্তব্ধ।" শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাযা-ই প্রমান করে উনি কত বড় মাপের নেতা বা রাষ্ট্র নায়ক ছিলেন এবং কত জনপ্রিয় ছিলেন। বাংলাদেশের ইতিহাসে তার অন্তিম যাত্রায় মানুষের যে ঢল নেমেছিল তা বিরল দৃষ্টান্ত হয়ে আছে এবং থাকবে।

মাত্র ৫ বছরের শাসনকালে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ কে নিয়ে এসেছিলেন উন্নয়নশীল দেশের কাতারে। সফল পররাষ্ট্রনীতি প্রমান করে ১৯৮০ সালে উপসাগরীয় অঞ্চলে উত্তেজন নিরসনে জিয়াকে জাতিসংঘের প্রতিনিধি করে পাঠানো, মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশ। জিয়া দেশকে যতটা ভেবেছিলেন, ১৯৮১ এর পর এখন পর্যন্ত দেশকে নিয়ে কেউই সেভাবে ভাবেন নি। তুরস্কের রাজধানী আঙ্কারায় শহরের অন্যতম প্রধান সড়ক জিয়ার নামে নামকরন করা হয়েছে, তার শাহাদাতের পর।

মাত্র ৪৫ বছর বয়সে ষড়যন্ত্রে শিকার হয়ে শাহাদাত বরন করেন ক্ষনজন্মা এই নেতা। তার অতি সাধারন জীবনযাপন, নির্লোভ মনমানসিকতা, সব স্তরের মানুষের সাথে সহজে মিশতে পারার ক্ষমতা তাকে করে তুলেছিলো অসাধারন। যার কারনে বাংলাদেশের মানুষ তাকে আজো স্মরন করে, করে যাবে আজীবন।

আজ ৩০ মে, এই নেতার মৃত্যুবার্ষিকীতে এই কামনাই রইলো যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। আমীন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×