আকাশ কেনো নীল
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এটি একটি রম্য রচনা, একসময়ের জনপ্রিয় ফ্যান ট্যাবলয়েড সিগনালে আমার এই লেখাটি ছাপা হয়েছিল। সামুর পাঠকদের জন্য লেখাটি এখানে তুলে ধরলাম।
বর্তমান যুগ বিজ্ঞানের চরম উন্নতির যুগ। চারিদিকে শুধু বিজ্ঞানের জয়-জয়কার। কিন্তু বরাবরের মতো এই বিজ্ঞানেও বাংলাদেশ অনেক পিছিয়ে। তাই আমি একজন বাংলাদেশী বিজ্ঞানী ও গবেষক হয়ে আর বসে থাকতে পারলাম না। কোমরে গামছা বেঁধে নেমে পরলাম, আকাশ নীল দেখায় কেন তা উদঘাটন করতে। অবশেষে পায়ের ঘাম মাথায় উঠিয়ে আবিষ্কার করলাম এর কারণ। আসলে আকাশ নীল ছিল না, ছিল সাদা। এখন প্রশ্ন হলো, সাদা থেকে নীল হলো কিভাবে?
আমরা সবাই কম বেশী সাদা পোশাক পরিধান করি। সাধারণত সাদা কাপড়ে নীল দিলে তা আরো সুন্দর ও উজ্জ্বল দেখায়। তাই আমরা সাদা পোশাকে নীল (ব্লু) দেই। আপনারা খেয়াল করে থাকবেন যে, এই নীল বেশি দিন স্থায়ী হয় না। এই নীল যায় কোথায়? আমরা যখন নিজেদের জামা পরিধান করে বাইরে বের হই তখন সূর্যকিরণ এই নীল শোষণ করে এবং তা গিয়ে লাগে আকাশে। প্রতিদিন হাজার হাজার, লাখ লাখ লোক সাদা জামা পরিধান করে। আর তা শোষণ করে আকাশে লাগতে লাগতে সাদা আকাশ নীল রং ধারণ করেছে।পৃথিবীর বয়স পাঁচশ' কোটি বছর। এতদিনে সাদা আকাশ নীল হয়েছে। হয়তো আরো পাঁচশ' কোটি বছর পর নীল আকাশ গাঢ় নীলে রূপান্তরিত হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন