somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনাব কায়া, জারি গান কিভাবে আনন্দের তুফান হয়?

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“গ্রামের নওজোয়ান….
মিলিয়া বাউলা গান আর ঘাটু গান গাইতাম,
আগে কি সুন্দর কি সুন্দর দিন কাটাইতাম”।

শাহ আব্দুল করিমের লেখা এই গান শোনেননি এমন লোকের সংখ্যা খুব কমই আছে। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে বাউলের নিজের কন্ঠে গাওয়া গানটিও পাওয়া যায়। সুতরাং গানের সুর পরিবর্তন (সুর নিয়ে কথা বললে আবার তাল, লয়, ক্ষয় কি সব বলে বুঝি না। তাল তো ভাদ্র মাসের পাকা তাল আর লয় ক্ষয় করতে করতে গানই ক্ষয় হয়ে যায়।) হলেও কথা পরিবর্তন হয় কিভাবে তা আমার বোধগম্য নয়। আর কথা পরিবর্তন কতটা ভয়ংকর তা সবারই জানা আছে। তবে মোহন্তর মতে “গানের ছন্দে মন আনন্দে মাথা দোলাও তালে, বুঝলা না যে অন্তে মানুষ গায়কে কি বলে?” টাইপের শ্রোতাদের কাছে এসব হয়ত কোন ব্যাপারই না।

https://www.youtube.com/watch?v=S_oTAaqKdBY লিঙ্কটায় গিয়ে গানটা শুনে দেখেন। লক্ষ্য করেন, উনি গানটার মাঝের দিকে গাইছেন - জারি গান, বাউল গান আনন্দের তুফান!

যেখানে নিরক্ষর, নিলোর্ভী, গান লিখে জমি বেচা লোক অন্তর দিয়ে ভালবেসে, মস্তিষ্ক দিয়ে চিন্তা করে লিখেছিলেন – বাউলা গান, ঘাটু গান আনন্দের তুফান। আর আমাদের প্রজন্মের শিল্পীরা যাচ্ছে-তাই গেয়ে বাড়ি, গাড়ি করে ফেলছে!

হয়ত ভাবছেন শুনতে তো ভালই লাগল গানটা। ঠিকই বলেছেন। কিন্তু বলছি সমস্যা কোথায় হয়েছে।

জারি গান - ফার্সি জারি শব্দের অর্থ শোক। মুহাররম মাসে কারবালার বিয়োগান্তক কাহিনীর স্মরণে মূলত এই গানের উদ্ভব। ১৭শ শতক থেকে বাংলায় এই গানের ধারা শুরু হয়। - উইকিপিডিয়া।

তাহলে কিভাবে জারি গান আনন্দের তুফান হয়?

তবু্ওতো বাড়ি, গাড়ি হল আর তোর কি হইছে? আমি আবার এসব কথা শুনে অভ্যস্থ হয়ে যাচ্ছি।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×