somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকা আমার কিন্তু সম্পদ দেশের

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন এন. টাটা টুইটারে তাঁর সাথে ঘটা একটি ঘটনা শেয়ার করেছিলেন। যা আমাদের জন্য খুবই শিক্ষণীয় বার্তা বহন করে। ঘটনাটি হচ্ছে:

জার্মানি শিল্প-কারখানায় সমৃদ্ধ এক উন্নত দেশ। অনেকের ধারণা ঐ দেশের লোকেরা খুবই জাকজমকপূর্ণ জীবনযাপন করেন। যখন তিনি হামবার্গ পৌঁছান তখন তাঁকে স্থানীয় এক সহকর্মী একটি রেস্টুরেন্টে নিয়ে যান। তিনি দেখলেন প্রায় সবগুলো টেবিলই ফাঁকা পড়ে আছে! সেখানে একটি টেবিলে এক তরুণ প্রেমিক-প্রেমিকা বসে খাবার খাচ্ছে। টেবিলে শুধুমাত্র দুটি প্লেট আর দুটি বিয়ারের বোতল ছিল। তিনি মনে মনে ভাবলেন এই সামান্য খাবারে আবার রোমান্স হতে পারে কি? আবার এই মেয়ে এই কঞ্জুস ছেলেকে ছেড়েই যাবে হয়তো!

অন্য এক টেবিলের পাশে কয়েকজন সুন্দরী মেয়ে ছিল। যারা প্লেট দিয়ে যেত। আরেকজন প্লেটে খাবার দিত। এন. টাটা লক্ষ্য করলেন ওখানকার লোকেরা প্লেটের সব খাবারই খেয়ে শেষ করছে।

যেহেতু তিনি ক্ষুধার্থ ছিলেন তাই তার স্থানীয় সহকর্মী কয়েক প্রকার খাবারের অর্ডার করেন। খাওয়া শেষ করে বিল পরিশোধ করে বাইরে আসার সময় দেখেন এক তৃতীয়াংশ খাবার টেবিলে পড়ে আছে। যখন তিনি রেস্টুরেন্ট থেকে বের হবেন ঠিক তখনই সেই সুন্দরীদের একজন এসে ইংরেজীতে কথা বলতে লাগলেন। তিনি বুঝলেন খাবার নষ্ট করার কারণে মেয়েটি বেজায় চটেছে! এন. টাটা বলেছিলেন, “আমি খাবারের জন্য পয়সা দিয়েছি, আর যতটুকু নষ্ট করেছি সেটার পয়সাও তো দিয়েছি তাই আপনার সাথে আমার কোন লেনদেন নেই”।

মেয়েটি খুবই ক্রুদ্ধ হয়ে দ্রুত কোথাও ফোন দিলেন। কিছুক্ষণের মধ্যেই Social Security Organisation থেকে ইউনিফর্ম পরিহিত কয়েকজন ব্যক্তি এসে হাজির হলেন। তারা মামলার সমঝোতায় টাটার কাছ থেকে ৫০ ইউরো জরিমানা নিয়ে নেন।

টাটা চুপচাপ জরিমানা গুণতে বাধ্য হন। সে সময় অফিসার কঠোর কণ্ঠে বলেছিলেন, “ঐ পরিমাণ খাবার আপনি অর্ডার করবেন যতটুকু খেতে পারবেন। পয়সা আপনার কিন্তু সম্পদ সমাজের”।

পৃথিবীতে এমন লোকের সংখ্যা খুবই কম যারা খাবার কম করে সামনে রাখে। মনে রাখবেন সম্পদ নষ্ট করার কোনই অধিকার আপনার নেই।

এই উন্নত দেশটির লোকগুলোর মন মানসিকতায় আমাদের লজ্জ্বিত হওয়া উচিৎ। আমাদের দেশে সম্পদের অভাব রয়েছে। গ্যাস, বিদ্যুতের পয়সা দেই বলেই কি অপচয় করতে হবে? রান্নার পর চুলা নেভানোর প্রয়োজনবোধ করিনা। লজ্জ্বা থেকে বাঁচতে কয়েক আইটেমের খাবার পরিবেশন করি। খাবে না যত নষ্টই করে তার থেকে বেশি!

দেশকে ভালবাসেন? দেশকে মহান করতে চান? দেশ তখনই মহান হয় যখন তার নাগরিক মহান হয়। আর মহান হতে শুধু বড় বড় অর্জনের দিকেই নয় ছোট ছোট বিষয়গুলোকেও গুরুত্ব দিতে হয়। তবেই দেশের ভিত্তি শক্ত হয়।

তাই আসুন আমরা বলতে শিখি, “টাকা আমার কিন্তু সম্পদ দেশের”।

মূল ঘটনা: রতন টাটা’র টুইটার থেকে।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ রাত ২:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৪

বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×