আমাদের সাধারন অবস্থায় অনেক সময় গ্যাস্ট্রিক এর সমস্যায় ভুগি। তাই এ থেকে বাচার জন্য এবং সচেতনতা সৃষ্টির জন্য আমার এ পোস্ট করা।
পরিপাকতন্ত্রের ঘা গ্যাস্ট্রিকআলসারবাপেপটিকআলসারনামে পরিচিত। পাকস্থলী ছাড়াও এটি পরিপাকতন্ত্রের যেকোনো অংশেই হতে পারে। সাধারণ অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক দিনে দিনে জটিল হয়ে প্রথমে আলসারও পরে আরও জটিল অবস্থার সৃষ্টি করে। সমস্যাটি সাধারণ হলেও সঠিক সময়ে সুচিকিৎসা দরকার।
মানুষের পাকস্থলী খুব শক্তিশালী অ্যাসিড উৎপন্ন করে থাকে। আর একে নিষ্ক্রিয় করার জন্য রয়েছে বেশ শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থাও। যখন এদের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে অ্যাসিডের আধিক্য দেখা দেয়, তখন পাকস্থলীর গায়ে, গলনালির শেষে বা ক্ষুদ্রান্তে ঘা হয়। এর নামইপেপটিকআলসার। ধূমপান, অ্যালকোহল সেবন, অতিরিক্ত ক্রোধ বা উত্তেজনা প্রদর্শন ইত্যাদিপেপটিকআলসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।
সাধারণত পেটের উপরিভাগের মাঝখানে বক্ষপিঞ্জরের ঠিক নিচেপেপটিকআলসারের ব্যথা অনুভূত হয়। ব্যথাটা পেছনের দিকেও যেতে পারে। ক্ষুধার্ত হলে ব্যথা বাড়ে এবং খাবার খেলে ব্যথা কিছুটা কমে। অনেক সময় রাতে পেটব্যথার কারণে রোগী ঘুম থেকে জেগে ওঠে। কিছু খেলে ব্যথা কমে যায় এবং রোগী আবার ঘুমিয়ে পড়ে।পেপটিকআলসারের ব্যথা সব সময় থাকে না। একাধারে ব্যথা কয়েক সপ্তাহ চলতে থাকে। এছাড়া বুক জ্বালা, অরুচি, বমি ভাব, ক্ষুধামান্দ্য ইত্যাদি উপসর্গ থাকে।
পেপটিকআলসারের ক্ষেত্রে অস্ত্রোপচার জরুরি নয়। তবে পরিপাকনালীর কোনো অংশ সরু হয়ে গেলে অস্ত্রোপচারের দরকার হতে পারে। এ ক্ষেত্রে রোগীর বারবার বমি হতে পারে। প্রচুর বমি থেকে লবণ ও পানিশূন্যতা হতে পারে। পায়খানার সঙ্গে রক্ত গেলেও রক্তশূন্যতা হতে পারে।
নিরাময় পেতে ধূমপান বন্ধ করুন। ব্যথানাশক ওষুধ সেবন থেকে যথাসম্ভব বিরত থাকুন। খাদ্যগ্রহণে শৃঙ্খলা বজায় রাখুন। এ ছাড়া অন্য কোন সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন অামি উত্তর দেয়ার চেষ্টা করব। ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৫ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



