somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্যারিস থেকে আমি
স্বপ্ন দেখি সত্য ও সুন্দরের।আহত হই সত্যের পরাজয়ে।মনের মাঝে কতশত এলোমেলো ভাবনা এসে জড়ো হয়।ভাবনা গুলো চাই সকলের সাথে শেয়ার করতে,কিন্তু সীমাহীন অযোগ্যতায় আর লিখা হয়না।ভাবনা গুলো গুমড়ে মরে সমাধিত হয় নীরবে।

গল্প : যুবক পুরুষ (পর্ব চার)

২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার মনে একটা কু-বাসনা জেগে উঠলো। দেখতে চাইলাম, মানুষের বিপদের সময় সে কি করে। সে কি মানুষের সাহায্যে এগিয়ে আসে নাকি তার ধর্ম শুধু মহিলা হওয়ার কারনে সেখানে বাঁধার সৃষ্টি করে।

সে যেদিকে হাটছে আমিও সেদিকে তার পিছু পিছু হাটতে লাগলাম। এক সময় তার থেকে একটু দুরে যতটুকু গলার আওয়াজ শুনা যায় ততটুকু দুরত্বের ভেতরে আমি পানিতে নেমে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে হাত পা ঝাপড়াতে লাগলাম। ভেবেছিলাম, সে সিনেমার নায়কের মত উড়ে এসে আমাকে পানি থেকে উদ্ধার করবে। কিন্তু না, সে আমাকে পানি থেকে উদ্ধার করতে এগিয়ে আসেনি। সে তার মত দাড়িয়ে থেকে আমার এই সিনেমা যেন উপভোগ করছে। দেখলাম, দু'জন সাদা চামড়ার লোক আমাকে উদ্ধারে এগিয়ে আসছে।

ফিরতি পথে বাসে বসে বসে ভাবছি, মানুষটা কেমন ? এ কেমন তার ধর্ম ? একজন মানুষ পানিতে ডুবে মরে যাচ্ছে অথচ মহিলা হওয়ার কারনে সে এগিয়ে আসেনি। এখানেও তার ধর্ম তাকে বাঁধার সৃষ্টি করেছে । তাহলে ইসলাম কি মানুষের প্রয়োজনে কাছে আসে না ? মহিলাদের কি কোন মুল্য নেই ইসলাম ধর্মে ? নাকি সে একটা সেকেলে মানুষ ? তা ও হবে কেন ? তাকে তো অনেক স্মার্টই দেখি। এগুলো চিন্তা ভাবনার মধ্যে আমি বাস চড়ছি, আর বাস তার গন্তব্যে একশত চল্লিশ কিলোমিটার বেগে ছুটে চলছে। কিছুদুর আসার পর হঠাৎ করে আমাদের বাসটি দুর্ঘটনার শিকার হয়। বাসটি রাস্তার বাইরে ছিটকে পড়ে। আমরা সকলেই আহত হই। অপেক্ষাকৃত কম আহতরা অন্য বেশি আহতদের সাহায্য করছে। কম আহতদের মধ্যে আমি আর ঐ যুবকটিও আছি। আমার মাথা ঝিম ঝিম করছে। আমি মাথায় হাত দিয়ে রাস্তার পাশে বসে আছি। দেখি, যুবকটি বাসের ভেতরে আটকে পড়াদের সাহায্য করছে। অনেকের হাত ধরে টেনে টেনে বের করছে,যার বেশির ভাগই যুবতি নারী। অবস্তা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেলো। এম্বুল্যান্স এসে আমাদের সবাইকে হাসপাতাল নিয়ে গেলো।

বাসায় ফিরে ভাবতে লাগলাম, সে আমাকে সাগরের পানি থেকে উদ্ধার করতে কেন এগিয়ে আসলোনা। অথচ বাসের এক্সিডেন্টে সে ঠিকই মেয়েদের হাত ধরে সাহায্য করেছে। তাহলে সে কি আমার সিনেমা আগেই বুঝতে পেরেছে। নাকি আমাকে তার পছন্দ না। আমি কি দেখতে আসলেই সুন্দরী নয়, যা আমি এতদিন থেকে মনে করে আসছি। তা কেন হবে ? সে যাদেরকে বাস থেকে উদ্ধার করলো তারা কেওতো আমার চেয়ে সুন্দরী নয়। তাকে জিজ্ঞেস করতে হবে।

তিনদিন পর আমাদের প্রতিষ্ঠান খুলে। অনেকেই কাজে আসতে পারেনি। আমরা কম আহতরা ইতিমধ্যে সুস্হ্য হয়ে গিয়েছি বিধায় কাজে যোগ দেই। প্রথম সাক্ষাতেই সে হ্যালো বলে জানতে চায় আমি সুস্হ্য হয়েছি কি না । তার জিজ্ঞাসার জবাব দিয়ে তাকে সময় চাইলাম । সে কাজের শেষে কথা বলবে বলে জানালো।

কাজ শেষে তার কাছে জানতে চাই......।(চলবে)
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×