somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি জানেন কি গান শুন, ঘুমের সমস্যা ইনসমনিয়া ভাল হয় ?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইফুল বিন হানিফ---



একজন মানুষের স্বাভাবিক জীবনযাপন করার জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। সারাদিন কাজ কর্মের পর মানুষের ব্রেন বিশ্রাম চায় এবং সাথে সাথে দেহও। ইনসমনিয়া শব্দটির বাংলা অর্থ অনিদ্রা। খুবই প্রচলিত হয়ে গেছে এখন এই রোগটি। খেটে খাওয়া পরিশ্রমী মানুষ অপেক্ষা একটু উচ্চবিত্ত ও কায়িক পরিশ্রমে অভ্যস্ত নন এমন মানুষের মাঝে এই রোগের প্রকোপ বেশি।
কারণঃ অতিরিক্ত দুশ্চিন্তাই ইনসমনিয়ার মূল কারণ। তবে ইদানীং তরুণ ও যুবসমাজের মধ্যে এই রোগের প্রকোপ বেড়ে গেছে। এরা প্রথম দিকে ফোনে কথা, নেট ব্রাউজিং, পড়াশোনা ইত্যাদির কারণে ঘুমের সময় পেছাতে থাকে। পরে সময়ে আর ঠিক সময়ে তাদের ঘুম আসে না। রাত ৩-৪টার দিকে তারা ঘুমাতে যায় এবং স্বভাবতই সকালে ১০-১২টার আগে উঠতে পারে না। দৈনন্দিন জীবনযাপন থেকে এসব কারণে যুব সমাজ পিছিয়ে যাচ্ছে। এ ছাড়া মাদকদ্রব্য সেবন তরুণ সমাজের ইনসমনিয়ার আরেকটি প্রধান কারণ। এ ছাড়া উচ্চরক্ত চাপ এবং কিছু কিছু রোগের কারণে মস্তিষ্কে রাসায়নিক দ্রব্যের তারতম্য ঘটলে ইনসমনিয়া হতে পারে।
লক্ষণ ও সমস্যাঃ ঘুম দেরিতে আসা, পাতলা ঘুম হওয়া, বারবার ঘুম ভেঙে যাওয়া, এমনকি দুই-তিন রাত পারপর ঘুম না হওয়া, মাথাব্যথা, অল্পতেই রেগে যাওয়া, মেজাজ খিটখিটে থাকা, অল্প পরিশ্রমে ক্লান্তিবোধ, পড়াশোনা ও যেকোনো কাজে মনোযোগের অভাব ইত্যাদি সমস্যা দেখা দেয় ইনসমনিয়ার রোগীদের।

চিকিৎসাঃ সঠিক চিকিৎসায় ইনসমনিয়া পুরোপুরি ভালো হয়ে যায়। প্রয়োজন শুধু কিছু ভালো অভ্যাস গড়ে তোলা ।
প্রতিদিন একই সময়ে বিছানায় যাওয়ার চেষ্টা করুন। খেয়াল রাখবেন, শোয়ার সময় যেন রাত ১২টা পার না হয়। ষ ঘুমানোর কমপক্ষে এক ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন। ভরা পেটে বিছানায় গেলে অস্বস্তির কারণে ঘুম নাও আসতে পারে।
রাতের খাবারে গুরুপাক খাদ্য পরিহার করুন এবং এক গ্লাস দুধ রাখার চেষ্টা করুন।
নিয়মিত ব্যায়াম করুন। ১৫ থেকে ৩০ মিনিট হালকা ব্যায়ামই ভালো ঘুম হওয়ার জন্য যথেষ্ট। তবে ঘুমানোর আগে দুই ঘণ্টার মধ্যে ব্যায়াম করবেন না। দিনের ঘুম ত্যাগ করুন। বিছানায় অযথা শুয়ে থাকবেন না। আপনার বিছানাটা শুধু ঘুমের জন্যই ব্যবহার করুন। ঘুমানোর আগে বিছানায় শুয়ে যত দুশ্চিন্তাই আসুক ‘যো হোগা দেখা যায়েগা’ মনোভাব নিয়ে শুতে যান। আগামীকালের পরিকল্পনা বিছানায় যাওয়ার আগেই মনে মনে সেরে নিন।
ঘুমানোর আগে যৌন উত্তেজক বা ভীতিকর কিছু দেখা বা চিন্তা করা থেকে বিরত থাকুন। শোয়ার পরও যদি ঘুম না আসে তাহলে এমন কিছু ভাবুন, যা আপনার স্নায়ুকে উত্তেজিত করবে না।
যেমনঃ উল্টো দিক থেকে ১০০-১ পর্যন্ত গোনা।

সঙ্গীত চিকিৎসাঃ উক্ত পরামর্শ গুলো মেনে একটি নিয়মে দম ভরে নিঃশ্বাস নিয়ে, নিঃশ্বাস বন্ধ করে মনে মনে ১, ১-২, ১-২-৩, ১-২-৩-৪, ১-২-৩-৪-৫, ১-২-৩-৪-৫-৬, ১-২-৩-৪-৫-৬-৭, ১-২-৩-৪-৫-৬-৭-৮, ১-২-৩-৪-৫-৬-৭-৮-৯, ১-২-৩-৪-৫-৬-৭-৮-৯-১০ গুনে দ্রুত নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবার নিঃশ্বাস নিতে হবে । সাথে অষ্ট প্রহর অনুযায়ি মৃদু বা ধীর লয়ে অপরিচিত গান শুনলে কিছু সময়ের মধ্যেই গুমিয়ে যাবেন নিজের অজান্তে। এভাবে নিয়মিত করলে পরে আপনি ইচ্ছা করলে ইচ্ছামত ঘুমাতে ও ঘুম থেকে উঠতে পারবেন। এছাড়া আপনার স্মৃতি শক্তি বৃদ্ধি পাবে,কর্মস্পিহা বাড়বে ও হৃদরোগের ঝুঁকি কমবে।


এ ছাড়া খুব ভালো কিছু ওষুধ রয়েছে ইনসমনিয়ার চিকিৎসায়। যেমনঃ ডায়াজিপাম, ব্রোমাজেপাম, ফ্লুরাজেপাম, ক্লোনাজেপাম, মিডাজোলাম, এসজপিক্লোন এবং কিছু এন্টিডিপ্রেসেন্টস ইত্যাদি। তবে এসব ওষুধ কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয়।

অনুরোধঃ অকারণে দুশ্চিন্তা, মাদকদ্রব্য ও ধূমপানের অভ্যাস ত্যাগ করুন।
অতিরিক্ত চা বা কফি এবং কোমল পানীয় পান করবেন না। ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে এসব পানীয় পান সম্পূর্ণ বাদ দিন।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।



লেখকঃ গবেষক মিউজিক থেরাপি।
প্রয়োজনে ইমেলে যোগাযোগ করতে চাইলেঃ [email protected]

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

×