somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট ছোট কথামালা (৩) রান সিফাত রান

০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭।
জন্ম থেকেই চলছি , বিভিন্ন গাড়িতে লেখা থাকে । গরুর বাছুর তো জন্মের পরই লাফানো আর দৌড়ানো শুরু করে দেয়। কে জানে কচ্ছপেরা কয়েকশ বছর বাঁচে বলে তাদের কোন তাড়া নাই । কি ধীরস্থির ভাবে চলাফেরা করে ! মানুষ জন্মের পর চলতে পারেনা , লাফাতেও পারেনা । তাই পরবর্তী যে কয় বছর বাঁচে দৌড়ের উপরই থাকে । যে কয়েকবছর ঘুমায়া ঘুমায়া আঙ্গুল চুষে আর ফিডার চাবায় তার ঘাটতি পুষিয়ে ফেলে । কামে-আকামে , দরকারে-বে দরকারে সবসময় খালি দৌড় আর দৌড় । দৌড় আর দৌড় । এটা হলফ করে বলতে পারি আমরা আকাজেই বেশি দৌড়াই । ইস্কুট দৌড় , বিস্কুট দৌড় , ব্যাঙ্গাচি দৌড় , এক ঠ্যাঙ্গে দৌড় আরও কত দৌড় ! দৌড়াতে দৌড়াতে হাফিয়ে গেছি । এবার বোলতা দৌড়ের কাহিনী বলি ।

বোলতা দৌড়ঃ
আগে আমি নিশানা প্র্যাকটিস করতাম । বোলতার ঘর ছিল আমার নিশানা । বন্দুকের রেঞ্জের মধ্যে ওদের কলোনিটা না থাকাতে বাধ্য হয়ে আমাকে ফ্রি হ্যান্ড ইট মারিং প্র্যাকটিস করতে হত । আহ বোলতার ঘর ! ওদের জ্বালা-জ্বালা করতে কেন জানি ভালই লাগত ।

প্রথম দিকে খুব একটা ঝামেলা না করলেও পরে তারা তীব্র প্রতিরোধ করা শুরু করল । আর আমরাও চোরাগুপ্তা হামলা বাদ দিয়ে প্রবল বিক্রমে সরাসরি তীব্র আক্রমন চালানো শুরু করলাম । আক্রমন তারপর দৌড় , বোলতারাও আমাদের পিছন পিছন তেড়ে আসত । ঘটনা এমন দাড়ালো যে বোলতার বাসার আশেপাশে আমাদের কেউ গেলেই ওরা তেড়ে আসত । আমরাও যুদ্ধক্ষেত্র দৌড় দিয়েই পার হতাম ।


একবার হামলা করে দৌড় দিয়ে সেফ জোনে এসে একটু জিরিয়ে নিচ্ছিলাম । তারপর চিৎকার দিলাম আউ !! মনে হলেই ব্যাথা করে । এখনো ব্যাথা করতেছে । (বোলতার কামড় যারা খেয়েছে তারা জানে কেমন মজা । ) তারপর ঘাড়ে ঠান্ডা বরফ ঘষে ঠান্ডা মাথায় একটা ঠান্ডা ফান্টা খেয়ে শীতল রাসায়নিক যুদ্ধের পরিকল্পনা আঁটলাম । এখন কেমিক্যাল ট্যাংক নিয়ে আমাকে যুদ্ধক্ষেত্রে কয়েকবার দৌড়াতে হবে, সহজ কাজ ।

সব কিছুই প্রস্তুত । বন্ধুবান্ধব কাউকে ব্যাকআপ হিসেবে রাখিনি । ( আমি একাই একশ কিনা ! ) দৌড় তারপর বোলতার বাসার দিকে এরোসল থেকে কেমিক্যাল ছুড়ে দেওয়া আবার দৌড় সেফ জোনে চলে যাওয়া, খুব সহজ কাজ । অতিরিক্ত উত্তেজনা বশত আর দৌড়ানোর কারনে কখন যে কেমিক্যাল বের হওয়ার মুখটা বোলতার বাসা ছেড়ে আমার দিকেই চলে এসেছে আমি নিজেই জানি না ।

পাম্প করার পর বেশিরভাগ অংশই হাতে এসে লাগে বাকি অল্প কিছু চোখে । তারপর আর কি হবে । রান সিফাত রান, বোলতার ভয়ে আর চোখের জ্বালায়, রান রান রান।

রিলেটেড পোস্টঃ
১। ছোট ছোট কথামালা (১) বেইজ্জতি কান্ড
২। ছোট ছোট কথামালা (২) বেইজ্জতি ঘটনা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×