somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খালেদ সাইফুল্লা
কবে আসবে তুমি ভালোবাসা...আমারও পেতে ইচ্ছে করে তোমার স্পর্শ..ইচ্ছে হয় ভোরের শিশির হয়ে হারিয়ে যাই...মনের জমে থাকা কষ্টগুলো তোমায় বলতে ইচ্ছে হয়...ইচ্ছে হয় তোমার হাতটি ধরে অজানা কে পাড়ি দিতে,বলনা কবে আসবে??

কাস্টমার Vs হেল্পডেস্ক রঙ্গ

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


* হেল্পডেস্ক : কাস্টমার কেয়ারে ফোন করার জন্য স্বাগতম। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
* কাস্টমার : আমি আমার জীবনের প্রথম ই-মেইল পাঠাচ্ছি।
* হেল্পডেস্ক : কংগ্র্যাচুলেশন স্যার। তা সমস্যাটা কোথায়?
* কাস্টমার : আসলে আমি ই-মেইলটা টাইপ করে ফেলেছি। সমস্যা দেখা দিয়েছে, যার কাছে পাঠাব তার ই-মেইল আইডি নিয়ে।
* হেল্পডেস্ক : ই-মেইল আইডি নিয়ে আবার কী সমস্যা হতে পারে?
* কাস্টমার : এট (_) লেখার জন্য 'এ' অক্ষরটা পেয়েছি; কিন্তু এটার চারপাশে গোল দাগটা কিভাবে দেব বুঝতে পারছি না।

* হেল্পডেস্ক : আপনি আপনার কম্পিউটারে কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করেন?
* কাস্টমার : (কিছুক্ষণ ভেবে) মজিলা ফায়ারফক্স।
* হেল্পডেস্ক : স্যার, এটা তো কোন অ্যান্টিভাইরাস না।
* কাস্টমার : ওহ সরি সরি, অ্যাডোবে ফটোশপ।

* হেল্পডেস্ক : ধন্যবাদ স্যার, কি ধরনের সমস্যায় পড়েছেন?
* কাস্টমার : আমার প্রিন্টারটা কাজ করছে না।
* হেল্পডেস্ক : বেশ, আপনি কি প্রিন্টারটা অন করেছিলেন?
* কাস্টমার : অন... (!) মনে হয় করেছিলাম।
* হেল্পডেস্ক : প্রিন্টারে কাগজ দেওয়া হয়েছিল?
* কাস্টমার : কাগজ... (!) দেখুন আমি বিল গেটস না যে আমাকে এসব টেকনিক্যাল ব্যাপার বোঝাবেন আর আমি বুঝে যাব। পারলে একজন টেকনিশিয়ান পাঠান।

* কাস্টমার : আজ আমি আপনাদের দোকান থেকে একটা কম্পিউটার কিনেছি।
* হেল্পডেস্ক : খুব ভালো কাজ করেছেন স্যার। এবার বলুন কী সাহায্য করতে পারি?
* কাস্টমার : বাসায় এসে প্যাকেট খুলে দেখি আপনারা কম্পিউটারের সঙ্গে রিমোটটা দেননি।

* কাস্টমার : আমার কম্পিউটারের মনিটরে লেখা উঠেছে, 'প্রেস এস্কেপ টু এক্সিট (বেরিয়ে যেতে চাইলে এস্কেপ চাপুন)'।
* হেল্পডেস্ক : ঠিকই তো কমান্ড দিচ্ছে। অন্য কোনো সমস্যা?
* কাস্টমার : না মানে আমার আব্বা তো বাজার করতে বাইরে যেতে চাচ্ছেন, সেজন্যও কি এস্কেপ চাপতে হবে কি না জানতে চাইছিলাম।

* হেল্পডেস্ক : আপনার পাসওয়ার্ড হলো ছোট হাতের এ, ডি, বড় হাতের কিউ এবং সেভেন। অক্ষরগুলো ভালো করে মনে রাখুন।
কাস্টমার : তা তো বুঝলাম কিন্তু সেভেনটা বড় হাতের না ছোট হাতের সেটা তো বললেন না।

* হেল্পডেস্ক : আপনি কি শিওর যে আপনি সঠিক পাসওয়ার্ডটা দিয়েছেন?
* কাস্টমার : একদম শিওর। কোনো ভুল হওয়ার আশঙ্কা নেই।
* হেল্পডেস্ক : আপনার পাসওয়ার্ডটা জানতে পারি?
কাস্টমার : অবশ্যই, পাঁচটা স্টার।

* হেল্পডেস্ক : তাড়াহুড়োর দরকার নেই। আপনার সমস্যাটা গুছিয়ে বলুন।
* কাস্টমার : বড় ধরনের টেকনিক্যাল সমস্যায় পড়েছি। আমার এক ফ্রেন্ড আমার কম্পিউটারে অ্যাকুয়ারিয়াম স্ক্রিন সেভার সেট করে দিয়েছিল। আরে ওই যে, মাছ নড়াচড়া করে যে স্ক্রিন সেভারে...
* হেল্পডেস্ক : বুঝতে পেরেছি, বলতে থাকেন।
* কাস্টমার : কিন্তু যখনই আমি মাউস নাড়াচাড়া করি, তখনই সেটা চলে যায়।

* কাস্টমার : আমার কম্পিউটার চলছে না। আপনারা নিশ্চয়ই মডেমটা ইনস্টল করার সময় এটা নষ্ট করে ফেলেছেন।
* হেল্পডেস্ক : আপনি যখন কম্পিউটারটা চালালেন, তখন কী হলো?
* কাস্টমার : আরে এটা তো চলছে না, চালানোর প্রশ্ন করছেন কিভাবে?
* হেল্পডেস্ক : তার মানে কোনো লাইট জ্বলছে না বা কোনো ধরনের শব্দও পাচ্ছেন না?
* কাস্টমার : আমি আপনাকে বলছি কি, এটা শেষ।
* হেল্পডেস্ক : স্যার, কম্পিউটারের প্লাগটা লাগানো তো বা কারেন্ট আছে তো?
* কাস্টমার : আরে বেকুব আমি কি এতই গাধা যে সেটাও বুঝব না। সব ঠিক আছে।
* হেল্পডেস্ক : তাহলে দাঁড়াচ্ছে যে আপনি যখন পাওয়ার বাটন অন করলেন তখন এটা...
* কাস্টমার : পাওয়ার বাটন আবার কী? এটাতে কোনো পাওয়ার বাটন নেই।
* হেল্পডেস্ক : স্যার প্রত্যেক কম্পিউটারের সামনের অংশে একটা পাওয়ার বাটন থাকে। সেটাতে প্রেস করুন।
(কিছুক্ষণ পর.....)
* কাস্টমার : হে হে হে, এবার ঠিক আছে।

* কাস্টমার : আমার কম্পিউটার বন্ধ করার পরেও সিপিইউ থেকে ঝিম ঝিম শব্দ বেরোতে থাকে। বুঝলাম না, এটা কি নষ্ট হয়ে গেল?
* হেল্পডেস্ক : আপনি কিভাবে কম্পিউটার বন্ধ করেন?
* কাস্টমার : কেন, মনিটরের পাশে টিভির মতো বড় একটা সুইচ আছে, সেটা চাপ দিয়ে।

* হেল্পডেস্ক : আপনার জন্য কী করতে পারি স্যার?
* কাস্টমার : আজ খেয়াল করে দেখলাম, কম্পিউটারের পাওয়ার ক্যাবলটা সকেট থেকে টান দিয়ে খুললে কম্পিউটার দ্রুত বন্ধ করা যায়। এই পদ্ধতি কি ঠিক আছে?

* কাস্টমার : আজ আমি আপনাদের ওখান থেকে একটা কম্পিউটার কিনেছি।
* হেল্পডেস্ক : ধন্যবাদ স্যার। কোনো সমস্যা?
* কাস্টমার : আপনারা সম্ভবত আমাকে রিজেক্ট কিবোর্ড দিয়েছেন। কারণ, দেখলাম সেটার অক্ষরগুলো সব এলোমেলোভাবে বসানো। কখন এলে এটা পাল্টে নেওয়া যাবে?

সূত্রঃ ঘোড়ার ডিম
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
২০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×