somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খালেদ সাইফুল্লা
কবে আসবে তুমি ভালোবাসা...আমারও পেতে ইচ্ছে করে তোমার স্পর্শ..ইচ্ছে হয় ভোরের শিশির হয়ে হারিয়ে যাই...মনের জমে থাকা কষ্টগুলো তোমায় বলতে ইচ্ছে হয়...ইচ্ছে হয় তোমার হাতটি ধরে অজানা কে পাড়ি দিতে,বলনা কবে আসবে??

চৌধুরী জাফরউল্লাহ শরাফত উবাচ – সেরাম কালেকশন!

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


>>> এই মাত্র তামীম ইকবাল প্রথম হাফ সেঞ্চুরি করার যোগ্যতা অর্জন করলেন।
>>> মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, পিচের উপর দিয়ে গুরি গুরি ব্রৃষ্টি বয়ে যেতে পারে।
>>> বোলার আকরাম খান তার ট্রাউসার খুলে আম্পায়ারের হাতে দিলেন।
>>> মাঠ চলে গেল বলের বাইরে, দুঃখিত দর্শকমন্ডলি, আমি একটু আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, বল চলে গেল সীমানার বাইরে।
>>> বাংলাদেশের আশার ফুল আশরাফুল কিন্তু এখন ক্রিজে, সারা দেশের মানুষ তার ব্যাটের দিকে তাকিয়ে আছে।
>>> বল হাতে নিয়ে ছুটে আসছেন জয়ের মূল এনামুল, বল হাতে তার মতো ভয়ানক বোলার কিন্তু আমি খুব কমই দেখেছি, আজ কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে।
>>> ব্যাটসম্যান সজোরে ব্যাট চালালেন, ছক্কা হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বোল্ড।
>>> মোহাম্মদ আশরাফুল সুন্দর একটি শট এবং আউট।
>>> In an interview, প্রশ্ন: বিরক্ত হন কখন? উত্তরঃ রাত ১২টায় যখন কেউ ফোন দিয়ে বলে কাল খেলা আছে, আরে ভাই একটা প্রিপ্রারেশন তো আছে নাকি?
>>> স্কয়ার কাট করে বল পাঠিয়ে দিলেন লং অন দিয়ে সোজা সীমানার বাইরে।
>>> দ্রৃস্টিনন্দন মার, চোখ চেয়ে দেখার মতো শট, বল চলে গেল মাটি কামড়ে সোজা ফাইন লেগ ফিল্ডারের হাতে – একটি রান।
>>> এন’কালা – তিনি নামেও কালা, দেখতেও কালা।
>>> রফিক ষ্টীয়ার করলেন এবং ভেসে ভেসে চার।
>>> বোলারের ব্যাক ড্রাইভ, কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে।
>>> চমতকার শট, এক্সেলেন্ট লেগ গ্লান্স, বল সীমানার বাইরে, না! তিনি বোল্ড হয়ে ফিরে আসলেন, বল লেগ স্ট্যাম্পে লেগে সীমানার বাইরে চলে গিয়েছিল।
>>> আজ আমাদের সাথে উপস্থিত আছেন, দেশ বরেণ্য ক্রিকেটার, এক সময়ের সারা জাগানো প্লেয়ার, জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমানের নির্বাচক বোর্ডের সদস্য, জনাব ফারুক।
>>> Conversation between Khoda Box and Chy Jafarullah Sharafat: খোদা বক্সঃ আমার মনে হয় সেলিম মালিকের ইঞ্চি তে ইঞ্চি তে ক্রিকেট মিশে আছে। জাফর শরাফতঃ না খোদা ভাই, আমার মনে হয় সেলিম মালিকের লোমে লোমে ক্রিকেট মিশে আছে।
>>> এবার কিন্তু ব্যাট আর বলে হয়েছে।
>>> ব্যাটসম্যান অত্যন্ত আস্থার সাথে প্রতিটি বলের মেধা ও গুনাগুন বিচার করে খেলছেন।
>>> আম্পায়ার কে অতিক্রম করে বোলার বল করলেন।
>>> আলফাজ চমতকার ভাবে ২ জন কে কাটিয়ে সুন্দর ভাবে বারে কিক নিলেন, কিন্তু না, ভুলপাস।
>>> এবার কিন্তু ব্যাটসম্যান সজোরে স্টীয়ার করলেন।
>>> সুপ্রিয় দর্শকমন্ডলী, এই মাত্র আমাদের বাংলাদেশের দামাল, কামাল, *** সন্তানেরা এই মাত্র এক ইনিংস ও ১২৯ রানে পরাজিত হওয়ার গৌরব অর্জন করলেন।
>>> উইকেটে আছেন আমাদের মারমুখী হার্ডহিটিং ব্যাটসম্যান জাভেদ ওমর। প্রচুর শট আছে তার হাতে।
>>> ব্যাটসম্যান কিন্তু ঘূর্ণি যাদু তে একেবারেই পরাস্ত হলেন।
>>> ব্যাটসম্যান দেখে শুনে না খেলে ছেড়ে দিলেন এবং বোল্ড।
>>> আমাদের আজকের অতিথী এক উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী, বাংলাদেশেরে ক্রিকেটের এক অবিস্মরনীয় জাজ্জল্যমান তারকা, সবার জন্যে অনুকরনীয় উদাহরণ, যার নাম শুনলে বোলাররা কাঁপতো, যার পদচারনায় এই ক্রিকেট বিশ্ব উদ্ভাসিত হত, যিনি না থাকলে আজকের ক্রিকেট স্ব্য়ংসম্পূ্র্ণ হতো না, যার অবদান বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে এক অসাধারন উচ্চতায়, যার আত্বত্যাগ আমাদের কাছে চিরস্বরণীয় হয়ে থাকবে, যিনি আজকের ক্রিকেটারদের কাছে এক অভিভাবক, তিনি সেই জীবন্ত কিংবদন্তী, তিনি সেই দমকা হাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য, সিনি সেই সেলিম শাহেদ, আজ আমাদের মাঝে উপস্থিত।
>>>আমাদের সকলের আশা, আকাঙ্খা, কামনা, যাতনা, বাসনা, লালসা সবই কিন্তু ঘিরে আছে সেই সাকিব আল হাসানকে নিয়ে।
>>> খেলার যখন এই অবস্থা ধারা ভাষ্যকারের পরিবর্তন আসছে খোদা বক্স মৃধা যার পেটে দারুন খিদা !
>>> এবারে ছক্কা হওয়ার সম্ভাবনা, ছয়, ছয়, ছয়… কিন্তু না। ফিল্ডার পুরো স্বার্থকতার সাথে বলটি তালুবন্দি করলেন।
>>> এবারে আউট, আউট, আউট,,,, কিন্তু এ কি আম্পায়ার কিন্তু অনড় থাকলেন।
>>> আম্পায়ার বিলি বাউডেন তার আংগুল অনেকটা বাকা করে তুলে জানালের, ব্যাটসম্যান আপনি আউট
>>> সুন্দর রৌদ্রকরজ্জোল আবহাওয়া। মাঠে ঘাসের অভাব নেই, দেখাযাক এই ঘাস কি কাজে লাগে।
স্টোরিঃ
#ব্যাটসম্যান এখন বলকে ফুটবল দেখছেন।
#তিনি এখন বেশ হাত খুলে মারছেন।
#এই সেই শান্ত, যখন হয়ে উঠেন অশান্ত, তখন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা ঝরা পাতার মতো ঝরে যায়।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
১৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

ক্ষতিগ্রস্থ ইসরায়েলি জনপদ!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



সুরা আ’রাফের ৪ নং আয়াতে বলা হয়েছে,”আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করে দিয়েছি। তখনই আমাদের শাস্তি তাদের উপর আপতিত হয়েছিল রাতে অথবা দুপুরে যখন তারা বিশ্রাম... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×