যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ‘পাতাল রেলের কাজ এ সরকারের মেয়াদেই আমরা শেষ করতে পারব। এতে প্রধানমন্ত্রীর সম্মতি আছে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে সরকারের সিদ্ধান্ত জাইকাকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে পাতালরেলের জন্য এক দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে লাইনের কাজ বেড়ে যাওয়ায় এখন অনুমান করা হচ্ছে, ব্যয় আরও বেশি হবে। তবে ব্যয় যতই বাড়ুক, জাপান সরকার সে টাকা বাংলাদেশকে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজ শুক্রবার দুপুরে যোগাযোগমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সারা দেশে পুরোদমে রাস্তা মেরামতের কাজ চলছে।
যোগাযোগমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এবং পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাস্তার কাজ দুর্বল ভিত্তির ওপর করা হয়েছে। এটিই রাস্তা নষ্ট হওয়ার মূল কারণ।
যোগাযোগমন্ত্রীর সঙ্গে সচিব মোজাম্মেল হক খান, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস, গাজীপুর জেলা সওজের নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এটি প্রথমআলো থেকে নেওয়া হয়েছে।লিঙ্ক
আমার কখা হলো এতো বড় একটা কাজ এখনো শুবুই করে নি ২ বছর এর মধ্যে কিভাবে শেষ করবে আর এ পাগল গূলোকে আমরা দিয়েছি দেশ চালাতে । দেশের মানুষকে তারা কতটা বোকা মনে করে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


