সুন্দর জায়গা; কৃত্রিম বালু চর,
ঘুরতে আসে মানুষ পেলে অবসর।
একসময় ছিল বিল আরো মনোহর!
ফুটত শাপলা সুদৃশ্য, কাঁটতাম সাঁতার!
সুখে-দুখে বহুবিধ বেড়াতে এখানে,
আমি গিয়েছি অত্যন্ত যাতনায় সেখানে!
বসে থেকে দেখছি চারদিক নীরবে,
দিগন্ত, কচুরিপানা-ফুল, অতীত ভেবে।
বিকেলে দুলে জলে মৃদুমন্দ বাতাসে
ছোট ছোট ঢেউয়েতে কতকিছু ভাসে
এগিয়ে কাছে আছরে পরে কিনারে
মন ভালো হচ্ছে যখন বাহারে
আচমকা বের হলো বড় এক-
ইঁদুর; দেখতে পেলো লাল এক-
কুকুর; ছুটলো তার পিছু পিছু
ভয় পেয়ে দৌড়ে কুল'র নীচু'!
পালাবে কোথায় পিছনে অথৈয় পানি
হতবুদ্ধিতে আক্রমণ করলো বাঁচতে যখনি
তখন আতঙ্কে সরে এলো কুকুর!
অবশেষে বীর'র বেশে হারলো ইঁদুর!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

