অঙ্কুরোদগম
সাইফুল ইসলাম সাঈফ
সেই কবেই হয়েছে অঙ্কুরোদগম
ধীরে ধীরে বেড়ে উঠছে অযত্নে
এখন হয়েছে এক বড় বৃক্ষ
পরিপক্ক! তবুও সে ফুল দেয়নি
ফল আসবে কোথা থেকে?
তাই তার খেয়াল রাখে না কেউ
অবহেলায়, অনাদরে যাচ্ছে দিন
জুটে যায় আহার নিত্যদিন
বেঁচে থাকার জন্য যতটুকু দরকার
তাকে কেউ চায় না আর!
দলিপাড়া, তুরাগ, ঢাকা।
৩০.০৫.২০২৫
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০২৪ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





