সময় সোনালি
সাইফুল ইসলাম সাঈফ
টগবগে যখন সময় ছিল
বিরহে দিন অতিবাহিত হতো
বুঝে আসেনি রমণী ছোঁয়ার জন্য-
এমন হতো, এত আকুলতা, বিষণ্ণতা!
পাখিদের মাঝেও দেখা যায়
পুরুষ পাখি বিপরীত পাখির জন্য
কতরকমে করে আকর্ষণ
তারপর করে প্রশান্তির মিলন!
আর আমি শুধু এড়িয়ে চলেছি
কল্পনায় প্রতিরাতে কামনায় আসক্ত হয়েছি।
বাস্তবতার কাছে আমি হেরে গিয়েছি
অনেস সময় নষ্ট করে কেঁদে চলেছি।
পুরুষ তুমি নারী ব্যতীত থেকো না
ও নারী তুমি পুরুষ ব্যতীত থেকো না!
তবুও আমরা হয়ে যাই একা
দুর্গম পথ কঠিন আঁকাবাঁকা।
নারী পাশে থাকলে ভীষণ সাহসী লাগে
যেন দিনগুলো যায় গুল বাগে।
হে পছন্দের রমণী তুমি হও রানী
তুমি আমার কাছে সময় সোনালি।
একা থেকো না যা যন্ত্রণাকর
তুমি হৃদয় দোল অতি বিস্ময়কর!
তুমি কাছের মানুষ, খুব পছন্দের
তোমার সাড়া পেলে টের তা আনন্দের!
উত্তরা, ঢাকা।
২৭.১১.২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

