কাজের অনুমতিপত্র
০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাজের অনুমতিপত্র
সাইফুল ইসলাম সাঈফ
কাজের অনুমতিপত্র নিয়ে একবার
চলে যাই আরব ভূমিতে
তখন দেখতাম শুধু স্বপ্ন
বয়স ছিলো বিশ।
হাতের কাজ শিখে যাই
ছিলাম না তাতে দক্ষ।
তাই পড়ে যাই বেকায়দায়
হয়ে গেলাম বেকার সেখানে।
সেথায় ঘুরে ফিরে যায় দিন
হতাশায় ডুবে যায় রঙিন সূর্য
প্রতিমুহূর্ত কাটে বিষণ্ণ, বিষাদে
খালি কী যেন খুঁজে বেড়াই।
একদিন মন ছুটে গেলো
আর থাকব না, বলে দেই না!
ফিরে আসি, বিশাল ভুল, আর
হারিয়ে ফেলি উজ্জ্বল ভবিষ্যত।
অর্থগুলো আমার অর্জিত না
ছিলো ভাইদের কষ্টার্জিত
তাই ঘরে ঠাঁই দিলেও
মনে মনে ছিলো ক্ষোভ।
বিভিন্ন সময় প্রকাশ পেতো-
তাদের আক্ষেপ, আমি শুনতাম।
থেকে গেলে হতোই রোজগার
আর আমি হতাম ধনী।
সম্মান পেতাম, হতাম গন্যমান্য
হতাম প্রিয়, হতো কথা -
আমার মূল্যবান, পেতাম দাম
আর এখন গরিব, মূল্যহীন।
ঐ সুযোগ আর আসে না
আর সারাক্ষণ করি কাঁন্না!
হারিয়ে শেষে বুঝি
বাড়ে না কোনোভাবে রুজি।
উত্তরা, ঢাকা।
০৮.০১.২৬
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?
মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?
শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯


বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬

ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।...
...বাকিটুকু পড়ুন
ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির...
...বাকিটুকু পড়ুন