কুফু (সমতা)
সাইফুল ইসলাম সাঈফ
রুচি , চাহিদা, বংশ, যোগ্যতা
হয়নি সমান সমান বা কাছাকাছি
আমি সামান্য, সামান্যই আছি
একলা থেকে হৃদ আনন্দ হারিয়েছি।
এখনো হয়নি কারো মনঃপূত
আমায় দেখে হয়নি কেউ অভিভূত!
উলটা পথে না চলে তবুও-
জীবন আমার ওলটপালট।
আমি উত্তম, সত্য পথের পথিক
আমি চলি দেখে আসমানি দিক।
নেই কি কেউ আমার সাদৃশ্য?
থমকে আছে জীবন, অদ্ভূত, রহস্য!
হে আল্লাহ আর্থিক সচ্ছলতা দাও
সময়, জ্ঞান, স্বাস্থ্যে বারাকাহ দাও।
একাকী হারাচ্ছি দুনিয়ার কল্যাণ
একাকী হারাচ্ছি আখেরাতের কল্যাণ।
করে দাও কারো সাথে সমতা
সুখ দাও, দাও অন্তরের শীতলতা।
মন্দ ঘটনা কখনো পছন্দ না
তবুও ঘটে যায়, ভীষণ যন্ত্রণা!
স্বর্ণের মতো করে দাও উজ্জ্বল
করে দাও মনোবল বৃদ্ধি, প্রবল।
উত্তরা, ঢাকা।
০৩.০১.২৬
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





